শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      ● শ্রমিকদের ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক      
খেলাধুলা
পিএসজিকে হারিয়ে ফরাসি সুপার কাপ জিতল দে লাঁস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৮:৫০ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

১০ জনের দল নিয়েও পিএসজিকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফরাসি সুপার কাপের শিরোপা জিতেছে লাঁস।

রোববার (১৬ আগস্ট) রাতে ফ্রান্সের স্তাদ বোয়েল-দেলেলিসে অনুষ্ঠিত ফাইনালে ম্যাচের ৩২ মিনিটে লাঁসকে এগিয়ে দেন ফ্লোরিয়ান থাউভিন। তার গোলেই শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে দলটি।

তবে ৩৯ মিনিটে বড় ধাক্কা খায় লাঁস। কঠিন ফাউলের কারণে কিলিয়ান আন্তোনিও লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় তাদের। এরপরও পিএসজির আক্রমণ সামলে লিড ধরে রাখে লাঁস।

শেষ দিকে পিএসজিও ১০ জনের দলে পরিণত হয়। ম্যাচের ৮৭ মিনিটে নুনো মেন্দেস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তবে সমতায় ফিরতে পারেনি পিএসজি।

গত মৌসুমে ফরাসি লিগে পিএসজির ছয় পয়েন্ট পেছনে থেকে রানার্সআপ হয়েছিল লাঁস। ফরাসি কাপ জয়ের পর এবার সুপার কাপও নিজেদের করে নিয়ে নতুন মৌসুমের শুরুটা দুর্দান্ত করল দলটি।

অন্যদিকে টানা পঞ্চমবার ফরাসি সুপার কাপ জয়ের লক্ষ্যে মাঠে নামা পিএসজির সেই স্বপ্ন ভেঙে গেল। এর মাত্র চার দিন আগে উয়েফা সুপার কাপে অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়েছিল পিএসজি।

নতুন কোচ দিনো টপম্যোলারের অধীনে এটিই লাঁসের প্রথম বড় শিরোপা। জুনে পিয়েরে সেজের বিদায়ের পর দায়িত্ব নেন টপম্যোলার।

ফরাসি জাতীয় দলের নতুন কোচ জিনেদিন জিদানও লাঁসের মাঠে বসে ম্যাচটি উপভোগ করেন।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  পিএসজি  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close