সোমবার, ১৭ আগস্ট ২০২৬,
২ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৭ আগস্ট ২০২৬
শিরোনাম: ভূমধ্যসাগর থেকে ২৯ বাংলাদেশি উদ্ধার, নিহত ১০      চিকিৎসকদের ফাঁকি বন্ধে ডিজিটাল নজরদারি      ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত      গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার পরিকল্পনা      কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম গ্রেপ্তার      ছয় মাস পূর্তিতে গণমাধ্যমের মুখোমুখি হবেন সরকারের কর্তা ব্যক্তিরা      কাঠমান্ডুতে বাংলাদেশ বিমানের উড়োজাহাজে কারিগরি ত্রুটি, আটকা ১২৭ যাত্রী      
দেশজুড়ে
ভাঙ্গুড়ায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে গণপিটুনি, পুলিশে সোপর্দ
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১২:১৬ পিএম আপডেট: ১৭.০৮.২০২৬ ১২:২৪ পিএম

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রিন্টু (১৯) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় ভাঙ্গুড়া থানায় মামলা করেছেন। সোমবার (১৭ আগস্ট) সকালে ওই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার সকাল ১১টার দিকে ভাঙ্গুড়া পৌর সদরের ভদ্রপাড়া রেললাইনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত রিন্টু ওই এলাকার মো. রব্বান আলীর ছেলে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটি প্রতিবেশী এক শিশুর সঙ্গে খেলছিল। এ সময় রিন্টু বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশুটিকে একটি ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ করা হয়।

একপর্যায়ে শিশুটির মা রিন্টুকে ঘরের ভেতর বিবস্ত্র অবস্থায় দেখতে পেয়ে মেয়েকে উদ্ধার করেন। এ সময় রিন্টু পালিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে বিকেল ৪টার দিকে স্থানীয়রা তাকে খুঁজে বের করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে ধর্ষণচেষ্টার কথা স্বীকার করেছে—এমন দাবি করে স্থানীয়রা। এরপর উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রিন্টুকে স্থানীয়দের কাছ থেকে হেফাজতে নেয়।

ভাঙ্গুড়া থানার ওসি সাকিউল আযম বলেন, “ধর্ষণচেষ্টার অভিযোগে স্থানীয়রা ওই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে, যার নম্বর ৮। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুর জবানবন্দি নেওয়ার জন্য পাবনায় পাঠানো হয়েছে।”

কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  ভাঙ্গুড়া   শিশু ধর্ষণ   গণপিটুনি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close