রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: গণতন্ত্রের জন্য সমঝোতার রাজনীতি করতে হবে : রাষ্ট্রপতি      দেশের মানুষের মাথাপিছু ঋণ এক লাখ ২৯ হাজার ২৩৯ টাকা      ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮      ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর      নদীদখল ও দূষণ রোধে সমন্বিত উদ্যোগের তাগিদ প্রধানমন্ত্রীর      গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩      জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ      
দেশজুড়ে
বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত শিশুদের সহায়ক উপকরণ বিতরণ
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১:০৮ পিএম আপডেট: ১৭.০৮.২০২৬ ১:১১ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

বান্দরবানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত শিশুদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকালে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও ইউনিসেফের আয়োজনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত শিশুদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।

সমাজসেবা অধিদপ্তরের সিএসপিবি প্রকল্পের আওতায় ইউনিসেফের সহযোগিতায় আয়োজিত এ কার্যক্রমে অতিরিক্ত জেলা প্রশাসক সজীব কান্তি রুদ্র, সহকারী কমিশনার এস এম হাসান শাহরিয়ার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মিলটন মহুরী, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলামসহ জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ ছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা ও শিশুরাও অনুষ্ঠানে অংশ নেয়।

এ সময় জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস সহায়ক উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি ভবিষ্যতেও শিশুদের সুরক্ষা, নিরাপত্তা ও সার্বিক উন্নয়নে সংশ্লিষ্টদের কাজ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

আয়োজকেরা জানান, বান্দরবান সদর, লামা ও রোয়াংছড়ি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মোট ৪০০ শিশুকে এ প্রকল্পের আওতায় ফ্যামিলি কিটস ও ডিগনিটি কিটস দেওয়া হবে।

প্রতিটি কিটে শিশুদের প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রীর মধ্যে রয়েছে কম্বল, সাবান, টুথপেস্ট, মশারি, টর্চলাইট, গামছা ও একটি ব্যাগ। বন্যায় ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য এসব সামগ্রী দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় বলে জানান আয়োজকেরা।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   বন্যায় ক্ষতিগ্রস্ত শিশু   সহায়ক উপকরণ বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close