রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: গণতন্ত্রের জন্য সমঝোতার রাজনীতি করতে হবে : রাষ্ট্রপতি      দেশের মানুষের মাথাপিছু ঋণ এক লাখ ২৯ হাজার ২৩৯ টাকা      ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮      ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর      নদীদখল ও দূষণ রোধে সমন্বিত উদ্যোগের তাগিদ প্রধানমন্ত্রীর      গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩      জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ      
দেশজুড়ে
শেরপুরে যানবাহনের চাপায় যুবক নিহত
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ার শেরপুর উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি ট্রাকের চাপায় রাজু আহম্মেদ (২৭) নামে যুবক নিহত হয়েছেন। পরে পেছন থেকে আসা কয়েকটি যানবাহন তার মরদেহের ওপর দিয়ে চলে গেলে দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নাবিল হাইওয়ে হোটেলের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু আহম্মেদ শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের কদিমহাঁসড়া গ্রামের স্বপন প্রামাণিকের বড় ছেলে। তিনি দুর্ঘটনাস্থলের কাছের নাবিল হাইওয়ে হোটেলে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার রাজুর ছুটির দিন ছিল। সন্ধ্যা ৭টার দিকে তিনি মহাসড়কের পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাত ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। পরে পেছন থেকে আসা কয়েকটি যানবাহন একের পর এক তার মরদেহের ওপর দিয়ে চলে যায়। এতে মরদেহ বিকৃত হয়ে মহাসড়কের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার খবর পেয়ে একই হোটেলে কর্মরত রাজুর ছোট ভাই হৃদয় আহম্মেদ ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী মো. পারভেজ আহম্মেদ বলেন, “ট্রাকটি রাজুকে চাপা দেওয়ার পর পেছন থেকে আসা গাড়িগুলো একের পর এক তার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং মরদেহ চেনার উপায় ছিল না।”

শেরপুর হাইওয়ে থানার ইনচার্জ আইয়ুব আলী বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত যুবকের পরিচয় শনাক্ত করা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল ধীরগতির হলেও পরে স্বাভাবিক হয়। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্ত এবং চালককে আটকের চেষ্টা চলছে।”


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  শেরপুর   সড়ক দুর্ঘটনা   নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close