শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● কুড়িগ্রামে ট্রাকচাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত      ● ঝুঁকিপূর্ণ জানিয়ে নোটিশ, তবু অনুমোদন ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট      ● কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ১০ পর্যটকের মৃত্যু      ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      
খেলাধুলা
অনিশ্চয়তায় বাংলাদেশের ঘরোয়া ফুটবল
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ২:৩৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঘরোয়া ফুটবলের ২০২৬-২৭ মৌসুম শুরু হওয়ার কথা রয়েছে আগামী ২৭ আগস্ট থেকে। শীর্ষ দুই ক্লাব ঢাকা আবহানী ও বসুন্ধরা কিংস এখনো রয়েছে ফিফার নিষেধাজ্ঞায়। পুলিশ ও ফর্টিজ ছাড়া অন্য কোনো ক্লাব শুরু করেনি ক্যাম্পেই। অনিশ্চয়তায় এবারের ঘরোয়া আসর। সে অনিশ্চয়তা কাটাতে আজ বিকালে বাফুকের সভাপতি তাবিথ আউয়াল বাংলাদেশ ফুটবল লিগের ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসছেন।     

নিয়ম অনুযায়ী ঘরোয়া লিগ দেখাশোনার দায়িত্ব লিগ কমিটির। বাফুকের লিগ কমিটির চেয়ারম্যান সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান, একই সঙ্গে তিনি বসুন্ধরা কিংসেরও সভাপতি। ঘরোয়া ফুটবলের এ সংকটে কোনো সভা ডাকেনি লিগ কমিটি।    

সিনিয়র সহ-সভাপতি হয়েও ইমরুল হাসান বাফুফের সভায় অংশ নেননি। তাই ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়ালকে ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসতে হচ্ছে। ক্লাবগুলোকে পাঠানো চিঠি স্বাক্ষর করেছে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। প্রয়োজনীয় কার্যার্থে লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসানকে অনুলিপি দেওয়া হয়েছে।

অলিখিত সংস্কৃতি অনুযায়ী ক্লাবগুলোর সঙ্গে ফেডারেশনের সভা মানে দলবদল সময় বাড়ানো, খেলা পেছানো। আজকের সভায় হয়তো এ রকম সিদ্ধান্তই আসতে যাচ্ছে। আগামী ২৫ আগস্ট ফেডারেশন কাপ, ২৮ আগস্ট লিগ শুরু হওয়ার কথা। অথচ অনেক ক্লাবই কোচ ঠিক করতে পারেনি। অনুশীলন, ক্যাম্প কিছুই শুরু হয়নি। 

আগামী সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে ফিফা উইন্ডো। সেপ্টেম্বরে বাংলাদেশ আসিয়ান কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে অংশ নিলে ২-৩ সপ্তাহের প্রস্তুতি প্রয়োজন। দুই ম্যাচ খেলে ক্লাবগুলো বসে থাকলে বাড়তি খরচ। তাই অক্টোবর থেকে ঘরোয়া ফুটবল খেলার ইচ্ছা অনেক ক্লাবের। 

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ঘরোয়া ফুটবল   বাংলাদেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close