রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● এক হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৪৩২      ● আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● বনানীর বহুতল ভবনে আগুন      ● টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা : ডিএমপি      ● বাংলাদেশিদের জন্য হঠাৎ মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা      
দেশজুড়ে
নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যায় তিন জনকে ফাঁসির রায়
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৩:১৩ পিএম আপডেট: ১৭.০৮.২০২৬ ৩:১৬ পিএম

নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াজেদ আলম সীমান্ত হত্যা মামলায় তিন জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। 

সোমবার (১৭ আগস্ট) দুপুরে আসামীদের উপস্থিততে বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।

মৃত্যুুদন্ডপ্রাপ্তরা হলো— অনিক, আকাশ খান ও চান্দি বাবু।

জানা যায়, ২০২৪ সালের ১২ ডিসেম্বর ভোর ৬টায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি অব বাংলাদেশের (এআইইউবি) কম্পিউন্টার সায়েন্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সীমান্ত ভার্সিটিতে যাওয়ার পথে শহরের দেওভোগ এলাকায় মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন। এ সময় ছিনতাইয়ে বাধা দিলে ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে ব্যাগ ও মুঠোফোন নিয়ে যায়।

পরে আশেপাশে লোকজন আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহতের বাবা হাজী আলম বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

২৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক তাদের এ রায় দেন। রায় ঘোষণার পরে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের কারাগারে নেয়া হয়েছে।  

রায়ে বাদীপক্ষের আইনজীবী সন্তুষ্টি প্রকাশ করে উচ্চ আদালতও রায় বহাল রাখবে এবং দ্রুত তা কার্যকর করবে এমন প্রত্যাশা।

নিহতের বাবা হাজী আলম সন্তুষ্টি প্রকাশ করে রায়টি দ্রুত কার্যকর করার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান।

কেকে/এআই



আরও সংবাদ   বিষয়:  বিশ্ববিদ্যালয়   শিক্ষার্থী   হত্যা   ফাঁসির রায়  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close