রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● এক হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৪৩২      ● আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● বনানীর বহুতল ভবনে আগুন      ● টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা : ডিএমপি      ● বাংলাদেশিদের জন্য হঠাৎ মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা      
দেশজুড়ে
সাতক্ষীরার কালিগঞ্জে গলায় রশি দেওয়া কিশোরের মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৩:৩৬ পিএম আপডেট: ১৭.০৮.২০২৬ ৩:৪১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করা মো. রবিউল ইসলাম (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রবিউল ইসলাম উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামের মিজানুর রহমানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৫ আগস্ট) নিজ বাড়িতে গলায় রশি দেয় রবিউল। বিষয়টি দেখতে পেয়ে তার মা প্রতিবেশীদের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।

তবে কী কারণে রবিউল এমন সিদ্ধান্ত নিয়েছিল, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।

মরদেহ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  সাতক্ষীরা   কিশোরের মৃত্যু   আত্মহত্যা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close