শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
দেশজুড়ে
মাদারীপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ১৫ শতাধিক মানুষ
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৪:৩০ পিএম আপডেট: ১৭.০৮.২০২৬ ৪:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাদারীপুরের শিবচর উপজেলায় ১৫ শতাধিক হতদরিদ্র ও অসহায় মানুষকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর বাসস্ট্যান্ড এলাকায় মানবিক এ কর্মসূচির আয়োজন করা হয়।

আয়োজক সূত্রে জানা যায়, অর্থের অভাবে এলাকার অনেক দরিদ্র মানুষ সঠিক সময়ে চোখের চিকিৎসা করাতে পারেন না। সাধারণ মানুষের কথা চিন্তা করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।  

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাত্তার জুট অ্যান্ড ফাইবার্সের স্বত্বাধিকারী লোকমান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হুমায়ুন কবির এবং মাদারীপুর জেলা বিএনপির সাবেক সভাপতি আবু বকর সিদ্দিকীর জ্যেষ্ঠ কন্যা রোজিনা সিদ্দিকী সোমা।

এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মিজান শিকদার, কৃষকদলের সদস্য সচিব অহিদুজ্জামান খান প্রমুখ। 

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  চক্ষুসেবা   মাদারীপুর  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close