রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: গণতন্ত্রের জন্য সমঝোতার রাজনীতি করতে হবে : রাষ্ট্রপতি      দেশের মানুষের মাথাপিছু ঋণ এক লাখ ২৯ হাজার ২৩৯ টাকা      ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮      ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর      নদীদখল ও দূষণ রোধে সমন্বিত উদ্যোগের তাগিদ প্রধানমন্ত্রীর      গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩      জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ      
দেশজুড়ে
ঠাকুরগাঁওয়ে চেয়ারম্যান নুরুল ইসলামকে বহাল না করার দাবিতে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৫:০৪ পিএম আপডেট: ১৭.০৮.২০২৬ ৮:৪৬ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

ঠাকুরগাঁও সদর উপজেলার ৯ নম্বর রায়পুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামকে পরিষদে পুনর্বহাল না করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার ইউনিয়ন পরিষদের সামনে ভাউলার হাটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে হত্যা মামলার আসামি ও প্রায় দুই বছর ধরে পলাতক থাকার অভিযোগ তুলে এ কর্মসূচি পালন করেন স্থানীয়রা।

কর্মসূচিতে বক্তব্য দেন ব্যবসায়ী আফাজউদ্দিন হাজী, বদিউল আলম, ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মাসুদ রানা, কুসুম উদ্দিন প্রমুখ। মানববন্ধনে এলাকার প্রায় দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের সময়ে নুরুল চেয়ারম্যান এলাকার মানুষকে মিথ্যে মামলা দিয়ে অনেক হয়রানি করেছে। কেউ তার বিরোধিতা করলেই তাকে মামলা দিয়ে সর্বশান্ত করতো। বর্তমানে শোনা যাচ্ছে চেয়ারম্যান রাতের অন্ধকারে ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বারদেরকে নিয়ে গোপন বৈঠক করছে এবং তাদেরকে মোটা অঙ্কের টাকা দিয়ে তাদের সমর্থন নিয়ে আবারও পরিষদে বসার পাঁয়তারা করছে।

বক্তারা আরও বলেন, অনেক চেয়ারম্যান রয়েছে যারা গণঅভ্যূত্থানের পর পালায়নি। তাকে কেনো পালাতে হলো। পলাতক চেয়ারম্যানকে আমরা পরিষদে বসতে দেবো না। তিনি এখানে এলেই রণক্ষেত্র তৈরি হবে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  মানববন্ধন   চেয়ারম্যান   বিক্ষোভ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close