শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
দেশজুড়ে
বান্দরবানের শিলক খাল থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৯:০৪ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

বান্দরবানের শিলক খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকালে বান্দরবান প্রেস ক্লাবের সামনে রাজবিলা সচেতন এলাকাবাসী ও শিলক খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, বান্দরবানের রাজবিলা ইউনিয়নের শিলক খাল থেকে বালু উত্তোলনের ফলে খালের স্বাভাবিক পরিবেশ ও পানি প্রবাহ হুমকির মুখে পড়ছে। এর প্রভাব পড়ছে কৃষি জমি, পরিবেশ ও স্থানীয় জনজীবনেও।

বক্তারা আরও বলেন, শিলক খাল স্থানীয় মানুষের জীবন-জীবিকা ও পরিবেশের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। খাল থেকে অবাধে বালু উত্তোলন অব্যাহত থাকলে খালের স্বাভাবিক প্রবাহ নষ্ট হওয়া ও পরিবেশ বিপর্যয়ের আশংকা রয়েছে।

এ সময় বক্তারা খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কাছে জোর দাবি জানান। মানববন্ধন শেষে খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  শিলক খাল   বালু উত্তোলন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close