শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
দেশজুড়ে
হবিগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী নেতাসহ আটক ৩
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১১:০৭ পিএম আপডেট: ১৭.০৮.২০২৬ ১১:১০ পিএম

অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে হবিগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) বিকালে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল আয়োজনের প্রস্তুতি চলাকালে তাদের আটক করা হয়।

আটক অপর দুজন হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মীরজা সুমন ও রকি।

আয়োজকদের দাবি, দীর্ঘদিনের গ্যাস সংকট, ঘন ঘন লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি এবং নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েছেন। এসব সমস্যা সমাধানের দাবিতে তারা বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিলেন। তবে মিছিল শুরু হওয়ার আগেই তিনজনকে আটকের ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

আটকের বিষয়ে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর হক জানান, অনুমতি ছাড়া বিক্ষোভ সমাবেশ এবং নিরাপত্তার স্বার্থে তাদের আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  হবিগঞ্জ   মিছিল   বৈষম্যবিরোধী নেতা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close