সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের ভুল নীতির বলি হয়েছে অসংখ্য শিশু : স্বাস্থ্যমন্ত্রী      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩১৪       হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি      ন্যায়ভিত্তিক সমাজ গঠনে দায়িত্বশীল গণমাধ্যম অপরিহার্য: রাষ্ট্রপতি      গণতন্ত্রের জন্য সমঝোতার রাজনীতি করতে হবে : রাষ্ট্রপতি      দেশের মানুষের মাথাপিছু ঋণ এক লাখ ২৯ হাজার ২৩৯ টাকা      
শিক্ষা
ইবিতে বিভাগীয় সভাপতি নিয়োগের দাবিতে মানববন্ধন
ইবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৩:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নিজ বিভাগ থেকে বিভাগীয় সভাপতি নিয়োগের দাবিতে ব্যবসায় প্রশাসন অনুষদের গেটে তালা ঝুলিয়ে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফ্যাকাল্টির গেটে অবস্থান নেয় মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা নিজ বিভাগ থেকে বিভাগীয় সভাপতি নিয়োগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে অনুষদের দুই গেটে তালা ঝুলিয়ে অনুষদ অচল করে দেওয়া হয়। 

শিক্ষার্থীরা জানায়, মার্কেটিং বিভাগের সাবেক সভাপতি সহকারী অধ্যাপক সাদিকুল আজাদের মেয়াদ শেষ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী পরবর্তী সিনিয়র শিক্ষককে সভাপতি হিসেবে নিয়োগ না দিয়ে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস শাহীদ মিয়াকে মার্কেটিং বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ দেয় প্রশাসন। এ প্রতিবাদে নিজ বিভাগের শিক্ষকদের মধ্যে থেকে বিভাগীয় সভাপতি নিয়োগের দাবিতে কর্মসূচি পালন করছেন তারা। 

শিক্ষার্থীরা বলেন, আমাদের বিভাগে প্রত্যেক চার-পাঁচ মাসের মধ্যেই সেমিস্টার পরীক্ষা হয়। তো আমাদের যে শিক্ষকরা আমাদের ক্লাস নেন, তারা প্রত্যেকে জানেন আমাদের স্টুডেন্টদের কি অবস্থা। আমাদের যাদের রিটেক থাকে বা যাদের অসুস্থতাজনিত অনেক সমস্যা থাকে, তারা নিজ ডিপার্টমেন্টের চেয়ারম্যান স্যারের কাছে যাই। তারা আমাদের সমস্যার সমাধান দেন। স্যারেরা আমাদের যেহেতু রেগুলার ক্লাস নেন, তারা জানেন আমাদের কি সমস্যা। এখন যদি বাইরের ডিপার্টমেন্ট থেকে কোন একটা টিচার আমাদের এখানে চেয়ারম্যান হিসেবে আসে, সে আমাদের কোন স্টুডেন্টকে চেনে? আমাদের কার সমস্যা জানে? আমরা আমাদের সমস্যা কার কাছে যেয়ে উপস্থাপন করবো? তাই আমরা নিজ বিভাগের সভাপতি চাই।

বিভাগের শিক্ষার্থী জাকির বলেন, ‘আমাদের মার্কেটিং ডিপার্টমেন্টের সঙ্গে কোনো প্রকার বৈষম্য আমরা মেনে নেব না। আমরা আমাদের ডিপার্টমেন্টের যে যোগ্য শিক্ষক আছে, সেই যোগ্য শিক্ষক থেকে যোগ্য চেয়ারম্যান দেখতে চাই। প্রশাসন নাকি আমাদেরকে আলোচনায় ডাকছে। এখান থেকে স্পষ্ট করে বলতে চাই, আমাদের ছাত্রদের সঙ্গে যদি কোনো আলোচনা করতে হয় তবে এখানেই আসতে হবে। আমরা পিছনে কোনো আলোচনা করব না। আমরা পিছনে আলোচনা করার ছাত্র না, আমরা ২৪-এর আন্দোলন থেকে উঠে আসা ছাত্র।’

আরেক শিক্ষার্থী বর্ণা বলেন, ‘আমাদের একটাই দাবি। আমাদের ডিপার্টমেন্টে এত এত উপযুক্ত শিক্ষক থাকা সত্ত্বেও কেন বাইরের ডিপার্টমেন্ট থেকে আমাদের চেয়ারম্যান হবে। আমাদের দাবি শুধু একটাই। আমরা আমাদের বিভাগের থেকে চেয়ারম্যান চাই। আমরা বাইরের ডিপার্টমেন্টের কোন টিচারকে আমাদের চেয়ারম্যান হিসেবে মানব না।’

পরবর্তী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম এবং প্রক্টরিয়াল বডির সদস্যরা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। এ সময় তারা শিক্ষার্থীদের দাবিগুলো লিখিত আকারে প্রশাসনের কাছে উপস্থাপনের অনুরোধ জানান এবং অন্যান্য বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের ভোগান্তি নিরসনে অনুষদের তালা খুলে দিতে বলেন। শিক্ষার্থীরা তাদের অনুরোধ মেনে নিয়ে বেলা ১২টায় অনুষদের তালা খুলে দেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ইবি   সভাপতি   নিয়োগ   মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close