মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়তে হবে : পানিসম্পদমন্ত্রী      স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা চায় বাংলাদেশ      সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার      দেশে বিদ্যুৎ সংকটের অন্যতম কারণ গ্যাসের সংকট: ডা. জাহেদ      অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় এনসিপির ধিক্কার      আমাদের ধর্মীয় সম্প্রীতি যুগ যুগ ধরে অটুট থাকবে: রিজভী      
আন্তর্জাতিক
ভারত সফরের জন্য তারেক রহমানের খুব অল্প সময় রয়েছে : বীণা সিক্রি
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১২:৩২ পিএম আপডেট: ১৯.০৮.২০২৬ ১২:৩৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের জন্য হাতে সময় খুবই কম বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। তার মতে, দুই দেশের মধ্যে সফরের তারিখ ও প্রস্তুতি নিয়ে আলোচনা চললেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ভারতীয় বার্তাসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বীণা সিক্রি বলেন, “দ্বিপক্ষীয় সফরের প্রস্তুতির মধ্যে তারেক রহমানের ভারত যাওয়ার জন্য এখন খুবই সীমিত সময় রয়েছে। চলতি সপ্তাহের শেষ নাগাদও সফর হতে পারে বলে তিনি ধারণা দিয়েছেন।”

শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টির সঙ্গে তারেক রহমানের ভারত সফরকে যুক্ত করারও সমালোচনা করেন এই সাবেক কূটনীতিক। তিনি বলেন, “প্রত্যর্পণ একটি আইনি প্রক্রিয়া এবং এটি শেষ হতে দীর্ঘ সময় লাগতে পারে। তাই এ বিষয়টিকে দ্বিপক্ষীয় সফরের সঙ্গে যুক্ত করা অপ্রয়োজনীয় ও কূটনৈতিকভাবে অনুপযুক্ত।”

সিক্রি আরও বলেন, “ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর দুবার ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন।”

প্রথম আমন্ত্রণের পর ছয় মাস পেরিয়ে গেলেও বাংলাদেশ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি। সম্প্রতি বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার জন্যও তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান সিক্রি।

তার ভাষ্য, ভারত ও বাংলাদেশের সরকারের মধ্যে সফরের তারিখ ও অন্যান্য প্রস্তুতি নিয়ে আলোচনা এখনো চলছে। বাংলাদেশ সরকারও তারেক রহমানের ভারত সফর হবে না—এমন কোনো সিদ্ধান্ত জানায়নি।

প্রসঙ্গত, তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে যোগাযোগ চলছে। তবে এখনো সফরের চূড়ান্ত তারিখ নির্ধারণ হয়নি।

কেকে/সাশ 





আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান   ভারত সফর   বীণা সিক্রি  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close