মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের ১৩ প্রকল্প অনুমোদন      ● এলপিজির পর্যাপ্ত মজুত, মজুতদারির চেষ্টা হলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা      ● মাঠে নামার আগেই সেমিফাইনালের টিকিট পেল বাংলাদেশ      ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কব্জায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      
বিনোদন
তমা মির্জার নতুন পরিচয়, অভিনয়ের পাশাপাশি ব্যাংকারের দায়িত্ব
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১০:৪৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকাই সিনেমার আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। দীর্ঘদিন ধরে দর্শকদের উপহার দিয়ে আসছেন একের পর এক প্রশংসিত সিনেমা। ২০১৫ সালে শাহনেওয়াজ কাকলীর ‘নদীজন’ সিনেমায় অভিনয়ের জন্য অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর সিনেমার চরিত্রের প্রয়োজনে নিজেকে নানা সময় ভেঙেছেন, গড়েছেন।

এবার সবাইকে চমকে দিয়ে জীবনে নতুন এক পরিচয়ের কথা জানালেন তমা মির্জা। অভিনয়ের পাশাপাশি ব্যাংকার হিসেবে কর্মজীবন শুরু করেছেন তিনি। দেশের একটি বেসরকারি ব্যাংক এবি ব্যাংকের ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) পদে যোগ দিয়েছেন এই অভিনেত্রী।

তমার নতুন পরিচয় সামনে আসার পর থেকেই দর্শকদের মধ্যে প্রশ্ন উঠেছে—তবে কি অভিনয় ছেড়ে দিচ্ছেন তিনি?

সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন তমা নিজেই। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘জীবনের একটা নতুন অধ্যায় শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে। তার আগে বলে রাখি—অভিনয় আমার প্রথম ভালোবাসা আর ভালো লাগার জায়গা। এখানেই আমি আছি, থাকব এবং সামনে আরও ভালো ভালো কাজ আপনাদের উপহার দেব ইনশাআল্লাহ।’

নতুন পেশা প্রসঙ্গে তমা বলেন, ‘অভিনয় জীবনের বাইরে একটি নতুন পরিচয় সম্প্রতি যোগ হয়েছে আমার জীবনে। আর তা হলো দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক এবি ব্যাংকের ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগে যোগদান করেছি। এখন থেকে অভিনয়ের পাশাপাশি নতুন এই পেশাতেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করে যাব।’

তমাকে সর্বশেষ দেখা গেছে গত বছর ‘দাগি’ সিনেমায়। শিহাব শাহীনের সিনেমাটি হয়েছিল সুপারহিট। শোনা যাচ্ছে, এবার তিনি ভিকি জাহেদের নির্মাণে একটি সিনেমা করবেন। এ মাসের শেষে কিংবা আগামী মাসের শুরুর দিকে সিনেমাটির শুটিং শুরু হতে পারে।

সবশেষে নতুন এই যাত্রায় সবার দোয়া ও ভালোবাসা কামনা করেছেন তমা মির্জা।


কেকে/সাশ 






আরও সংবাদ   বিষয়:  তমা মির্জার    ব্যাংকার   ঢাকাই সিনেমা  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close