বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চার জেলায় নতুন ডিসি      ● এক দিন বেড়ে দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, প্রধানমন্ত্রী বাড়ালেন অনুদানও      ● দেশে হামে মৃত্যু ছাড়ালো ১১০০      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, সর্বোচ্চ আক্রান্ত ঢাকা বিভাগে      ● হামের উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● একনেকে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের ১৩ প্রকল্প অনুমোদন      
দেশজুড়ে
উখিয়ায় আরসার শীর্ষ কমান্ডার মুছাসহ গ্রেপ্তার দুই
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১১:২২ এএম আপডেট: ২০.০৮.২০২৬ ১১:২৪ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) অন্যতম শীর্ষ কমান্ডার ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি মোহাম্মদ আলম ওরফে মুছাকে (৪০) গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তার সহযোগী ও আরসার সদস্য আব্দুল হাফেজকেও (২২) গ্রেপ্তার করা হয়।

বুধবার (১৯ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-৬ এলাকায় নৌকারমাঠ পুলিশ ক্যাম্প-৩-এর একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এপিবিএন জানায়, গ্রেপ্তার দুজন ক্যাম্পে বড় ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে গোপনে অবস্থান করছিলেন।

গ্রেপ্তার মোহাম্মদ আলম ওরফে মুছা বহুল আলোচিত কেফায়েত উল্লাহ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে উখিয়া থানায় হত্যা, অস্ত্র ও মাদকসহ অন্তত আটটি মামলায় অভিযোগপত্র রয়েছে।

এপিবিএনের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন আত্মগোপনে থাকা মুছা হত্যা, অপহরণ ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

১৪ এপিবিএনের অধিনায়ক (সিও) মোহাম্মদ সিরাজ আমীন বলেন, “রোহিঙ্গা ক্যাম্পে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অপরাধবিরোধী জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।”


কেকে/সাশ



আরও সংবাদ   বিষয়:  উখিয়া   শীর্ষ কমান্ডার মুছা   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close