মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের ১৩ প্রকল্প অনুমোদন      ● এলপিজির পর্যাপ্ত মজুত, মজুতদারির চেষ্টা হলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা      ● মাঠে নামার আগেই সেমিফাইনালের টিকিট পেল বাংলাদেশ      ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কব্জায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      
দেশজুড়ে
নড়িয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১২:১৭ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় হযরত আলী ছৈয়াল (৬৫) নামে পথচারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে শরীয়তপুর-নড়িয়া সড়কের চান্দনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হযরত আলী ওই গ্রামের কালাই ছৈয়ালের ছেলে।

নড়িয়া থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফজরের নামাজ শেষে হযরত আলী শরীয়তপুর-নড়িয়া সড়কের পাশে হাঁটছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্স তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ অ্যাম্বুলেন্সটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা করছে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  নড়িয়া   সড়ক দুর্ঘটনা   নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close