মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের ১৩ প্রকল্প অনুমোদন      ● এলপিজির পর্যাপ্ত মজুত, মজুতদারির চেষ্টা হলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা      ● মাঠে নামার আগেই সেমিফাইনালের টিকিট পেল বাংলাদেশ      ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কব্জায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      
বিনোদন
‘সমস্যাটা গোলাপি বাস নিয়ে নয়, সফল নারীদের মেনে নিতে পারি না’
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ২:২৩ পিএম আপডেট: ২০.০৮.২০২৬ ২:২৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নারীদের নিরাপত্তার জন্য চালু হওয়া বিশেষ ‘গোলাপি বাস’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। নারীদের জন্য নেওয়া এমন উদ্যোগকে নেতিবাচকভাবে না দেখে ইতিবাচকভাবে গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (১৯ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে সাদিয়া আয়মান লিখেছেন, ‘সমস্যাটা গোলাপি বাস নিয়ে নয়। সমস্যা হলো, আমরা বাঙালিরা এখনো সফল ও সুখী নারীদের সহজভাবে মেনে নিতে পারি না।’

তিনি আরও লিখেছেন, ‘আমাদের উচিত এই সুন্দর, গোলাপি বাস এবং এর পেছনে কঠোর পরিশ্রম করা সব নারীকে উদযাপন করা ও উৎসাহ দেওয়া।’

নারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের জন্য নেওয়া উদ্যোগকে স্বাগত জানিয়ে অভিনেত্রী বলেন, “এসব উদ্যোগকে নিরুৎসাহিত না করে এর সঙ্গে যুক্ত নারীদের অনুপ্রেরণা দেওয়া উচিত।”

প্রসঙ্গত, গণপরিবহনে নারীদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও অংশগ্রহণ বাড়াতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ১৩টি রুটে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব বাস ‘গোলাপি বাস’ নামে পরিচিতি পেয়েছে।


কেকে/সাশ 





আরও সংবাদ   বিষয়:  সাদিয়া আয়মান   গোলাপি বাস   মতামত  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close