বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: গ্যাসের চাহিদা মেটাতে ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার      বিগত সরকারের প্রকল্পের দুর্নীতির তদন্ত হচ্ছে, রিপোর্ট পেলে ব্যবস্থা : প্রধানমন্ত্রী      ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি পেলেও অনেক বেশি মূল্য দিতে হয়েছে : রাষ্ট্রপতি      ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন : প্রধানমন্ত্রী      রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা      সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী      পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
বান্দরবানে বেপরোয়া চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৩:১৮ পিএম আপডেট: ২০.০৮.২০২৬ ৩:২২ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বেপরোয়া চাঁদাবাজি বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০আগস্ট) সকালে বান্দরবান প্রেস ক্লাব চত্বরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে সক্রিয় সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বেপরোয়া চাঁদাবাজি, অপহরণ, গুম ও নির্বিচারে হত্যাকান্ডের পরিমাণ দিনদিন বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন নামে প্রতিদিন বিভিন্ন চাঁদাবাজ গ্রুপ সৃষ্টি হচ্ছে আর তারা পার্বত্য এলাকায় সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী,শ্রমিক,ঠিকাদারসহ নিরীহ কৃষককে অপহরণ করছে আর মুক্তিপণ আদায় করে ত্রাসের রাজত্ব সৃষ্টি করছে।

এ সময় বক্তারা আরও বলেন, দিনদিন পার্বত্য এলাকায় সশস্ত্র সন্ত্রাসী গ্রুপগুলো বেপরোয়া হয়ে উঠছে, আর চাঁদাবাজির পরিমান বৃদ্ধি করে সাধারণ জনগণের জীবন দুবির্ষহ করে তুলছে।

মানববন্ধনে বক্তারা পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলোর বেপরোয়া চাঁদাবাজি, অপহরণ, গুম ও নির্বিচারে হত্যাকান্ড অবিলম্বে বন্ধ এবং পাহাড়ে সার্বিক আইনশৃঙ্খলা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের কাছে জোর
দাবি জানান।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান।

মানববন্ধনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মো. নুরুল আলম, সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান জেলা শাখার সভাপতি মো. আসিফ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close