বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চার জেলায় নতুন ডিসি      ● এক দিন বেড়ে দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, প্রধানমন্ত্রী বাড়ালেন অনুদানও      ● দেশে হামে মৃত্যু ছাড়ালো ১১০০      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, সর্বোচ্চ আক্রান্ত ঢাকা বিভাগে      ● হামের উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● একনেকে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের ১৩ প্রকল্প অনুমোদন      
দেশজুড়ে
ধামরাইয়ে অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না : ডিসি ফরিদা
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৪:২৩ পিএম আপডেট: ২০.০৮.২০২৬ ৪:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকার ধামরাই উপজেলায় চলতি বছর কোনো অবৈধ ইটভাটা পরিচালনা করতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ধামরাইয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, ঢাকা জেলার মধ্যে সবচেয়ে বেশি ইটভাটা রয়েছে ধামরাই উপজেলায়। তবে প্রশাসনের অনুমোদন ছাড়া কোনো ইটভাটা চালানোর সুযোগ নেই। কেবল বৈধ ও সরকারি অনুমোদনপ্রাপ্ত ইটভাটাগুলোই কার্যক্রম পরিচালনা করতে পারবে। নিয়মনীতি অমান্য করে গড়ে ওঠা সব অবৈধ ইটভাটা বন্ধ করে দেওয়া হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “পড়াশোনার পাশাপাশি দেশের উন্নয়নে তরুণ প্রজন্মকে ভূমিকা রাখতে হবে। প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ এ প্ল্যান’ বাস্তবায়নের অংশীদার হয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে। পাশাপাশি বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহিম শাহরিয়ার, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, ঢাকা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠান শেষে উপজেলার ১৮৬ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া উপজেলা চত্বরে বৃক্ষরোপণ, ১৬ ইউনিয়নের গ্রাম পুলিশদের মধ্যে পোশাক বিতরণ, প্রতিবন্ধীদের হুইলচেয়ার প্রদান, আব্দুস সুবাহান মডেল হাইস্কুলের ৭০০ শিক্ষার্থীর মধ্যে গাছ বিতরণ, শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।

এ ছাড়া পৌর এলাকায় বিভিন্ন সড়ক ও ড্রেন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বেদে পল্লিতে টিন, নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।


কেকে/সাশ 






আরও সংবাদ   বিষয়:  ঢাকা জেলা প্রশাসক   ধামরাই   অবৈধ ইটভাটা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close