কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
ময়নুল ইসলাম মুসা
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১১:৫৫ পিএম
ছবি: প্রতিবেদক
‘এসো নবীন দলে দলে, ছাত্রদলের পতাকাতলে’—এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত আংশিক পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কিশোরগঞ্জ মিনি স্টেডিয়ামের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত সাংগঠনিক সম্পাদক মনিরুল হাসান রোমিও বলেন, “নবগঠিত কমিটির সব নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ছাত্রদলের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা ও আস্থা রেখে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে হবে।”
এ সময় তিনি কিশোরগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম মশিউর রহমান মিন্টু চেয়ারম্যানের অবদানের কথা স্মরণ করে বলেন, “সংগঠনের জন্য তার অবদান নেতাকর্মীরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল
আয়োজকরা জানান, নবগঠিত কমিটিকে স্বাগত জানানো এবং সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যেই এ আনন্দ মিছিলের আয়োজন করা হয়।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, যুবদলের সভাপতি টিপু, যুবদলের সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান, ছাত্রদল সভাপতি রাসেল প্রামাণিক, সাধারণ সম্পাদক রুবেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।