রোববার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিএনপির সংসদীয় দলের বৈঠক ডাকলেন তারেক রহমান      ● রিয়াদে হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশের নিন্দা      ● আইপিইউতে বাংলাদেশ নিয়ে ভুল ধারণা কেটেছে : স্পিকার      ● বিক্ষোভে টলছে মোদির গদি      ● রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯      ● বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান      ● আবুধাবি টেস্ট : স্বস্তিতে দিন শেষ আফগানিস্তানের      
দেশজুড়ে
৫০-এ নবম শ্রেণিতে ভর্তি, ৫৯-এ অনার্স পাস বেলায়েতের
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৪:১২ পিএম আপডেট: ৩১.০৮.২০২৬ ৪:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পঞ্চাশ বছর বয়সে নতুন করে বই-খাতা হাতে তুলে নিয়েছিলেন গাজীপুরের বেলায়েত শেখ। ২০১৭ সালে ৫০ বছর বয়সে নবম শ্রেণিতে ভর্তি হয়ে শুরু করেছিলেন শিক্ষাজীবনের দ্বিতীয় অধ্যায়। দীর্ঘ নয় বছরের অধ্যবসায় শেষে ৫৯ বছর বয়সে সাংবাদিকতা, যোগাযোগ ও মিডিয়া স্টাডিজ বিভাগ থেকে অনার্স পাস করেছেন তিনি।

দীর্ঘ শিক্ষাবিরতির পর ২০১৭ সালে ঢাকার দারুল ইসলাম আলিম মাদ্রাসায় নবম শ্রেণিতে ভর্তি হন বেলায়েত। ২০১৯ সালে এসএসসি এবং ২০২১ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেন।

পরে ২০২২ সালে স্টেট ইউনিভার্সিটিতে সাংবাদিকতা, যোগাযোগ ও মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি হন তিনি। বয়সের বড় ব্যবধান, পারিবারিক দায়িত্ব ও আর্থিক নানা চ্যালেঞ্জ থাকলেও পড়াশোনা থেকে পিছিয়ে যাননি বেলায়েত। নিয়মিত ক্লাস, পড়াশোনা ও পরীক্ষায় অংশ নিয়ে শেষ পর্যন্ত অর্জন করেছেন অনার্সের সনদ।

বেলায়েত শেখ বলেন, “শিক্ষার কোনো বয়স নেই। জীবনে যত বাধাই আসুক, ইচ্ছাশক্তি ও পরিশ্রম থাকলে স্বপ্ন পূরণ করা সম্ভব।” বয়সের কারণে যারা পড়াশোনা থেকে দূরে আছেন, তাদের আবার শিক্ষাজীবনে ফিরে আসার আহ্বান জানান তিনি।

বেলায়েতের এই সাফল্যে পরিবার, সহপাঠী, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার ব্যতিক্রমী শিক্ষাযাত্রা নিয়ে ইতিবাচক আলোচনা চলছে।

৫০ বছর বয়সে নবম শ্রেণির শিক্ষার্থী হিসেবে যে যাত্রা শুরু করেছিলেন বেলায়েত শেখ, ৫৯ বছর বয়সে এসে সেই যাত্রা তাকে পৌঁছে দিয়েছে অনার্সের সনদ অর্জনের গৌরবময় মুহূর্তে। তার এই অর্জন প্রমাণ করে, শিক্ষার পথে বয়স নয়, ইচ্ছাশক্তি ও অধ্যবসায়ই সাফল্যের মূল চাবিকাঠি।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  গাজীপুর   শিক্ষা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close