রোববার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু      ● হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু      ● বিমানের ঢাকা-রিয়াদ রুটের দুই ফ্লাইট স্থগিত      ● চাঁদা না দেওয়ায় বন্ধ বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল      ● ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : স্বাস্থ্যমন্ত্রী      ● বাংলাদেশে এআই ডেটা সেন্টার ও দ্বিতীয় কাফকো স্থাপনে আগ্রহী মারুবেনি      ● রিয়াদ বিমানবন্দর বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত বন্ধ ঘোষণা       
দেশজুড়ে
শালিখায় অবৈধভাবে সার মজুদের দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা
শালিখা (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৬:৫৪ পিএম আপডেট: ৩১.০৮.২০২৬ ৬:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাগুরার শালিখা উপজেলায় অবৈধভাবে সার মজুদের অপরাধে দুই কীটনাশক বিক্রেতা ও এক সার ব্যবসায়ীকে ২০ (বিশ) হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

রোববার (৩০ আগস্ট)  বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম সাব্বির হাসানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। 

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার ধনেস্বরগাতী ইউনিয়নের কালিবাড়ি বাজারের কীটনাশক ব্যবসায়ী উত্তম কুমার কুন্ডুকে পাঁচ হাজার টাকা এবং তাপস বিশ্বাসকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও বিনির্দেশ বর্হিঃভূত সার মজুদের দায়ে বিশ্বজিত চক্রবর্তী নামক খুচরা সার বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি গোপনকক্ষে অবৈধভাবে সংরক্ষণ করা ৪৩ বস্তা সার উদ্ধার করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. আবুল হাসনাত, উপসহকারী কৃষি অফিসারবৃন্দ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ। 

এম সাব্বির হাসান বলেন, ‘অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্যরোধ পূর্বক সারের কৃত্রিম সংকট প্রতিরোধে আমরা অভিযান পরিচালনা করছি। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধনেস্বরগাতী ইউনিয়নের কালিবাড়ি বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে গোপনকক্ষে সার সংরক্ষণের দায়ে দুইজন কীটনাশক বিক্রেতা ও একজন সার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এমন কাজ প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  অবৈধ   সার মজুদ   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close