সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী      লিটারে ২০ টাকা বাড়ল ডিজেল-পেট্রোল-অকটেনের দাম      সেপ্টেম্বরের ১৯ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ৮৭ কোটি টাকা      ৩৫ জন সফর সঙ্গীসহ প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন আগামীকাল      রামিসার মতো অপ্রতিম হত্যার বিচারও দ্রুত শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      দেশে বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী      ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ      
দেশজুড়ে
কান্নাকাটি করায় সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যা করলো মা
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৮:২৩ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় নাজমুল হাসান ফারাবী নামের সাত মাস বয়সী এক শিশু সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মা ফাতেমা বেগমকে আটক করেছে থানা পুলিশ। 

সোমবার (৩১ আগস্ট) ভোররাতে উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বোনোর জামাইর বাড়িতে এ  ঘটনা ঘটে। 

নিহত শিশু ফারাবী জোড্ডা পূর্ব ইউনিয়নের ভবানীপুর গ্রামের নাছির আহম্মদের ছেলে। নাছির ঢাকায় জুতার কারখানায় চাকুরি করছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ আগস্ট) শিশু সন্তান ফারাবীকে নিয়ে নিশ্চিন্তপুর গ্রামে বোনের জামাই লোকমান হোসেনের বাড়িতে বেড়াতে যান ফাতেমা বেগম। সোমবার ভোররাতে চিৎকার করলে ফাতেমা তার শিশু সন্তানকে বালিশ চাপা দেয়। পরে শিশুটির কান্নার শব্দ না পেয়ে বোন ডেকে জিজ্ঞেস করলে ওই সময় ফাতেমা কোন উত্তর দেয়নি। 

এরপর ফাতেমা সকালে উঠে তার বোনকে বলে তার ছেলে সন্তানকে সে বালিশ চেপে মেরে ফেলছে। পরে বোন দৌঁড়ে গিয়ে দেখে শিশুটির মুখের উপর বালিশ পড়ে আছে। পরে শিশুটির পরিবারকে খবর দেয় বোন জামাই। সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে ফাতেমাকে আটক করে।

নিহত শিশুর দাদা বাচ্চু মিয়া বলেন, ‘চারদিন আগে নাতিকে নিয়ে আমার ছেলের বৌ তার বোনের জামাইয়ের বাড়িতে বেড়াতে যায়। সকালে খবর পাই নাতি মারা গেছে। সেখানে গিয়ে জানতে পারি, ফাতেমা তাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা আমরা বুঝতে পারছি না।’

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর ইসলাম বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটির মা স্বীকার করেছেন, শিশুটি খুব বেশি কান্নাকাটি করায় রাগের মাথায় তিনি তাকে বালিশ চাপা দেন। এতে তার মৃত্যু হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি আরও গভীরভাবে তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  শিশু সন্তান   হত্যা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close