সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩০৫      গাজী নজরুলের চার দিন ও তার স্ত্রীর এক দিনের রিমান্ড      তেলের দাম বাড়ানোর পরও ১৪ শতাংশ ভর্তুকি দিতে হবে: রিজভী      আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী আদালতে      জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না: বিপিসি চেয়ারম্যান      বিশ্ববাজারে তেলের দামে ধস      জ্বালানিতে জ্বলবে জনগণ      
দেশজুড়ে
সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: রোকন উদ্দিন বাবুল এমপি
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৮ পিএম

লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেছেন, ‘সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই।’

সোমবার (৩১ আগস্ট) সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি আদিতমারী জিএস মডেল স্কুল মাঠে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে আয়োজিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাত দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও প্রীতি ফুটবল ম্যাচ, প্রীতি ভলিবল ম্যাচ, সাঁতার প্রতিযোগিতা, হাডুডু খেলা, পালাগানসহ বিভিন্ন আয়োজন রয়েছে। পাশাপাশি গ্রামবাংলার ঐতিহ্যবাহী দেশীয় খাবারেরও আয়োজন করা হয়।

তরুণ প্রজন্মকে মোবাইল ও বিভিন্ন ডিভাইসের আসক্তি, মাদক ও জুয়া থেকে দূরে সরিয়ে মাঠমুখী করতে প্রতিটি এলাকায় নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি যুবসমাজকে শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সহমর্মিতা শেখায়। নিয়মিত খেলাধুলার চর্চা তরুণদের শারীরিক ও মানসিকভাবে গড়ে তোলার পাশাপাশি দেশ গঠনে ভূমিকা রাখতে উৎসাহিত করে। আমাদের সরকার ও স্থানীয় প্রশাসন তরুণদের জন্য মাঠের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং নিয়মিত টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, এজন্য প্রতিটি উপজেলায় খেলাধুলার জন্য একটি স্টেডিয়াম নির্মাণ করা হবে। পাশাপাশি গ্রাম পর্যায় থেকে যাতে ভালো খেলোয়াড় তৈরি হয়, সে জন্যও মাঠ তৈরি করা হবে।

বক্তব্য শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও গাছের চারা তুলে দেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা গুঞ্জন বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) আজিজা বেগম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মৌসুমী আক্তার, উপজেলা প্রকৌশলী ফজলুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আদিতমারী ডেপুটি জেনারেল ম্যানেজার আবুল ফাত্তাহ, সরকারি আদিতমারী জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক শওকাত আরা সিদ্দিকা, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবি, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রউফ রুবেল, ভাদাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক ভেন্ডার, পলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুর রহমান ও কমলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মাইদুল ইসলাম জুয়েল ভেন্ডারসহ অনেকে উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close