সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: গাজী নজরুলের চার দিন ও তার স্ত্রীর এক দিনের রিমান্ড      তেলের দাম বাড়ানোর পরও ১৪ শতাংশ ভর্তুকি দিতে হবে: রিজভী      আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী আদালতে      জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না: বিপিসি চেয়ারম্যান      বিশ্ববাজারে তেলের দামে ধস      জ্বালানিতে জ্বলবে জনগণ      নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে ড্রেন থেকে নারী চা শ্রমিকের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় চা পাতা তুলতে গিয়ে মীরা হাজরা (৪০) নামে নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে। 

সোমবার (৩১ আগস্ট) রাতে ভাড়াউড়া চা বাগানের ২৯ নম্বর সেকশনের একটি গভীর ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করেন স্বজন ও সহকর্মীরা।

মীরা হাজরা প্রতিদিনের মতো সোমবার সকাল ৯টার দিকে চা পাতা তুলতে বাড়ি থেকে বের হন। কাজ শেষে সন্ধ্যার পরও বাড়ি না ফেরায় পরিবারের সদস্য ও সহকর্মীরা তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে বাগানের ২৯ নম্বর সেকশনের একটি গভীর ড্রেনে তার মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। এ সময় মরদেহের পাশে চা পাতা বহনের বড় পুটলিও পড়ে ছিল।

শ্রীমঙ্গল থানার ডিউটি অফিসার সফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাজের সময় গভীর ড্রেন লাফ দিয়ে পার হওয়ার চেষ্টা করতে গিয়ে অসাবধানতাবশত পড়ে যান মীরা হাজরা। এ সময় তার মাথায় থাকা আনুমানিক ২৫ থেকে ৩০ কেজি ওজনের চা পাতার বোঝার নিচে তিনি চাপা পড়েন। অতিরিক্ত ওজনের চাপ ও মাথায় আঘাতের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

তবে এটি নিছক দুর্ঘটনা নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল   চা শ্রমিক   লাশ উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close