সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: গাজী নজরুলের চার দিন ও তার স্ত্রীর এক দিনের রিমান্ড      তেলের দাম বাড়ানোর পরও ১৪ শতাংশ ভর্তুকি দিতে হবে: রিজভী      আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী আদালতে      জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না: বিপিসি চেয়ারম্যান      বিশ্ববাজারে তেলের দামে ধস      জ্বালানিতে জ্বলবে জনগণ      নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
সম্ভ্রম বাঁচাতে চলন্ত টমটম থেকে কলেজছাত্রীর লাফ, আটক ২
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩২ পিএম
আটক দুই অভিযুক্ত

আটক দুই অভিযুক্ত

মৌলভীবাজার সদর উপজেলায় উত্ত্যক্তের শিকার হয়ে সম্ভ্রম ও আত্মরক্ষার্থে চলন্ত টমটম (ইজিবাইক) থেকে লাফ দিয়ে এক কলেজছাত্রী (১৮) গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় পাকা রাস্তায় ছিটকে পড়ে ওই শিক্ষার্থীর সামনের দুটি দাঁত ভেঙে গেছে এবং তিনি মুখে গুরুতর আঘাত পেয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার গোমরা যুব প্রশিক্ষণ কেন্দ্রের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

আহত ছাত্রী সদর উপজেলার গোমরা এলাকার একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করেন। তিনি স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে একটি টমটম অটোরিকশায় ওঠেন ওই ছাত্রী। যানটিতে আগে থেকেই এক অজ্ঞাতনামা যাত্রী বসা ছিলেন। ছাত্রী ওঠার পর থেকেই ওই ব্যক্তি বারবার তার গা ঘেঁষে বসে উত্ত্যক্ত করতে থাকেন। বারবার নিষেধ করা সত্ত্বেও ওই ব্যক্তি একই আচরণ চালিয়ে যান।

একপর্যায়ে টমটমটি গোমরা যুব প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে পরিস্থিতি আরও আতঙ্কজনক রূপ নেয়। সম্ভ্রমহানি ও অপহরণের ভয়ে আতঙ্কিত হয়ে আত্মরক্ষার্থে চলন্ত টমটম থেকে লাফ দেন তিনি। এতে তিনি পাকা সড়কে ছিটকে পড়ে মুখে গুরুতর আঘাত পান এবং তার সামনের দুটি দাঁত ভেঙে যায়। পরে তার মা ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে প্রধান দুই অভিযুক্তকে আটক করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close