সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬৫৫      ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান      হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩০৫      গাজী নজরুলের চার দিন ও তার স্ত্রীর এক দিনের রিমান্ড      তেলের দাম বাড়ানোর পরও ১৪ শতাংশ ভর্তুকি দিতে হবে: রিজভী      আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী আদালতে      জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না: বিপিসি চেয়ারম্যান      
দেশজুড়ে
উখিয়ায় পুলিশের জালে দুই লাখ পিস ইয়াবা
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৫ পিএম আপডেট: ০১.০৯.২০২৬ ৪:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবার চালানের সঙ্গে জড়িতরা পালিয়ে যায়। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মরাগাছতলা রোহিঙ্গা মার্কেটের সামনে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার জানান, মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় ঘটনাস্থলে একটি সাদা প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখে পুলিশ। সন্দেহ হওয়ায় বস্তাটি তল্লাশি করা হলে এর ভেতরে ২০টি কার্ডে রাখা ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকদ্রব্যের সঙ্গে জড়িতরা ইয়াবার চালানটি ফেলে পালিয়ে গেছে বলে জানান ওসি। উদ্ধার করা ইয়াবাগুলো বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া মাদকের ঘটনায় প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  উখিয়া   পুলিশের অভিযান   ইয়াবা উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close