সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: বাসভাড়া কিলোমিটারে ২০ পয়সা বাড়াতে চান পরিবহন মালিকরা      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬৫৫      ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান      হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩০৫      গাজী নজরুলের চার দিন ও তার স্ত্রীর এক দিনের রিমান্ড      তেলের দাম বাড়ানোর পরও ১৪ শতাংশ ভর্তুকি দিতে হবে: রিজভী      আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী আদালতে      
দেশজুড়ে
ঠাকুরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৩ পিএম

ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেডের ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাজশাহী সুগার মিল থেকে অনলাইনে যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান অ্যাডভোকেট শামছুজ্জামান সুরুজ।

এর আগে সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং এলাকার আখচাষি ফয়েজ উদ্দিনের জমিতে আখ রোপণের মধ্য দিয়ে মৌসুমের কার্যক্রম শুরু করে সুগার মিল কর্তৃপক্ষ।

এ উপলক্ষে চাষিদের উদ্বুদ্ধ করতে আলোচনা সভার আয়োজন করা হয়। ঠাকুরগাঁও সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকাস্থ বিএসএফআইসির টেকনিক্যাল সার্ভিস (টিএস) প্রধান কৃষিবিদ মঞ্জুরুল হক।

এ সময় উপস্থিত ছিলেন চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) আবু রায়হান, উপমহাব্যবস্থাপক (সম্প্র: ও ঋণ) মো. তাজুরুল ইসলাম, ব্যবস্থাপক (পরি: প্রকৌ:) হাসনাত হাবিব, কেন্দ্রীয় আখচাষি সমিতির উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. ইউনুস আলী, বাংলাদেশ চিনি শিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন ও ঠাকুরগাঁও চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ খান রতন, আখচাষি সমিতির সভাপতি আবুল কালাম আজাদসহ স্থানীয় আখচাষিরা।

মিলের মহাব্যবস্থাপক (কৃষি) আবু রায়হান বলেন, একসময় আখ চাষ থেকে কৃষকরা মুখ ফিরিয়ে নিলেও ভালো দামের কারণে বর্তমানে তারা আবার আশাব্যঞ্জকভাবে আখ চাষে ঝুঁকছেন। দিন দিন আখ রোপণের পরিমাণও বাড়ছে।

তিনি জানান, চলতি মৌসুমে মিল জোন এলাকায় ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা ১ লাখ মেট্রিক টন, চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ৬ হাজার ৩০০ মেট্রিক টন এবং চিনি আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ দশমিক ৩০ শতাংশ।

২০২৬-২৭ মাড়াই মৌসুমে মিলগেটে প্রতি কুইন্টাল আখের দাম নির্ধারণ করা হয়েছে ৬২৫ টাকা। সে হিসাবে প্রতি মণের দাম পড়বে ২৬০ টাকা।

মিলের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীর বলেন, “মিল জোন এলাকায় একযোগে ৫৭টি কেন্দ্রের ৯৬টি ইউনিটে আখ রোপণ কার্যক্রম শুরু হয়েছে। আমরা গত বছর সব দিক বিবেচনায় চালুকৃত মিলগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে ছিলাম। আশা করছি, এ বছর আমরা আরও ভালো করব।”

কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  ঠাকুরগাঁও   ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close