সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬৫৫      ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান      হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩০৫      গাজী নজরুলের চার দিন ও তার স্ত্রীর এক দিনের রিমান্ড      তেলের দাম বাড়ানোর পরও ১৪ শতাংশ ভর্তুকি দিতে হবে: রিজভী      আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী আদালতে      জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না: বিপিসি চেয়ারম্যান      
দেশজুড়ে
নেই থাকার জায়গা, অনাহার-অর্ধাহারে দিন কাটে জোছনার
সনৎ চক্রবর্ত্তী, ফরিদপুর
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বৃদ্ধ বয়সে যেখানে একজন মানুষের নিরাপদ আশ্রয় ও একটু স্বস্তির জীবন পাওয়ার কথা, সেখানে থাকার মতো সামান্য জমিও নেই জোছনা সরকারের। জীবনের শেষ প্রান্তে এসে অনাহারে-অর্ধাহারে দিন কাটছে তার। অভাব-অনটন আর অসহায়ত্বই যেন নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে সত্তার ঊর্ধ্বে জোছনা সরকারের।

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ৩ নম্বর ওয়ার্ডে বাসিন্দা জোছনা সরকার দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন। নিজের নামে থাকার মতো কোনো জমি না থাকায় অন্যের আশ্রয়ে কিংবা অনিশ্চিত পরিবেশে দিন কাটাতে হচ্ছে তাকে। বয়সের ভারে স্বাভাবিক কাজকর্ম করাও কঠিন হয়ে পড়েছে। ফলে নিয়মিত আয়ের কোনো সুযোগ নেই।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, জোছনা সরকারের আর্থিক অবস্থা অত্যন্ত করুণ। অনেক দিনই ঠিকমতো খাবার জোটে না। কখনো একবেলা খাবার খেয়ে, আবার কখনো প্রতিবেশী বা পরিচিতজনের সহায়তায় দিন পার করতে হয় তাকে। চিকিৎসা ও ওষুধের প্রয়োজন হলেও অর্থের অভাবে সে সবের ব্যবস্থা করাও কঠিন হয়ে পড়েছে।

জোছনা সরকার বলেন, ‘একান্ন বছর আগে বিধবা হয়ছি। তিন সন্তান নিয়ে পরের বাড়ি, রাজমিস্ত্রী এমনকি মন্দিরের প্রসাদ খেয়ে তাদের বড় করছি। এখন তারা যে যার মত সংসার পেতেছে। তাদেরও সংসারের অবস্থা ভালো না। আমার নিজের বলতে কিছুই নেই। মাথা গোঁজার ঠাঁই নেই, খাবারের নিশ্চয়তাও নেই। খাবার খেতে কোন মন্দিরে প্রসাদ বা অন্যের দিকে চেয়ে থাকা। কেউ যদি একটু সাহায্য করতেন, তাহলে জীবনের শেষ দিনগুলো অন্তত একটু শান্তিতে কাটাতে পারতাম।’

স্থানীয় বাসিন্দারা ও স্বর্ণকার ব্যবসায়ী মদন দাস বলেন, ‘অসহায় এ বৃদ্ধার জন্য একটি নিরাপদ ঘর, সামান্য জমি এবং নিয়মিত খাবারের ব্যবস্থা করা জরুরি। পাশাপাশি সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় তার প্রাপ্য সহায়তা নিশ্চিত করার দাবি জানাই।’

এ ছাড়াও সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

বোয়ালমারী উপজেলার নির্বাহী অফিসার এসএম রকিবুল হাসান বলেন, ‘জোসনা সরকারের সম্পর্কে আমি জানতাম না, যে উনি মানবেতর জীবন যাপন করছেন। আপনার মাধ্যমে জানতে পারলাম। এ বয়সে এসে মৌলিক চাহিদার জন্য সংগ্রাম করছে। দ্রুত আমাদের পক্ষে থেকে তাকে সরকারি সবধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  অনাহার   অর্ধাহার   জোছনা   ফরিদপুর  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close