সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬৫৫      ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান      হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩০৫      গাজী নজরুলের চার দিন ও তার স্ত্রীর এক দিনের রিমান্ড      তেলের দাম বাড়ানোর পরও ১৪ শতাংশ ভর্তুকি দিতে হবে: রিজভী      আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী আদালতে      জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না: বিপিসি চেয়ারম্যান      
দেশজুড়ে
জলঢাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীর জলঢাকা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী র‌্যালি, সমাবেশ, কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেটের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। 

র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় জিরোপয়েন্ট মোড়ে এসে এক পথসভায় মিলিত হয়।

​সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কাজী দিলদার রহমান, পৌর বিএনপির সাবেক সভাপতি রশিদুল ইসলাম বাঙালী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান কবির লেলিন, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুর হক বাবু, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব ইউনুছ আলী, উপজেলা জাসাসের আহ্বায়ক সুলতান মাহমুদ ও যুব নেতা আবু তোরাব ইমন প্রমুখ। 

সমাবেশ শেষে অতিথিরা কেক কাটেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

বিকেলে দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলামের নেতৃত্বে পৃথকভাবে অনুরূপ কর্মসূচি পালিত হয়। উভয় কর্মসূচিতেই বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

কেকে/এআই



আরও সংবাদ   বিষয়:  জলঢাকা   বিএনপি   প্রতিষ্ঠাবার্ষিকী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close