মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে : প্রধানমন্ত্রী      হামে শিশুমৃত্যু হাজার ছুঁই ছুঁই      হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৩১      জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা      বিএনপিতে উপেক্ষিত ত্যাগীরা      বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো নিয়েও আলোচনা হয়েছে : মন্ত্রিপরিষদ সচিব      ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু আরও চারজনের      
দেশজুড়ে
ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি প্রতিষ্ঠাবার্ষিকী
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৩ পিএম আপডেট: ০১.০৯.২০২৬ ৬:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঈশ্বরদীতে জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই গ্রুপ পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে শহরের পোস্ট অফিস মোড় ও রেলগেট ট্রাফিক মোড়ে দলীয় কার্যালয়ের সামনে পৃথকভাবে সমাবেশ ও পতাকা উত্তোলন করে তারা।
  
জানা যায়, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু অনুসারী নেতা-কর্মীরা পৃথক কর্মসূচি পালন করে।

সকাল ৯টার দিকে হাবিবুর রহমান হাবিবের অনুসারী নেতা-কর্মীরা শহরের পোস্ট অফিস মোড়ে এবং জাকারিয়া পিন্টু অনুসারী নেতা-কর্মীরা রেলগেট ট্রাফিক মোড়ে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় সংগীত গেয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। 

এদিকে, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। 

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, ‘ঈশ্বরদীতে বিএনপির দুটি পক্ষের পৃথক কর্মসূচি রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর সদস্যরা শহরের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছে। আশা করছি, সবাই শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে তাদের কর্মসূচি পালন করবেন।’



আরও সংবাদ   বিষয়:  ঈশ্বরদী   বিএনপি   প্রতিষ্ঠাবার্ষিকী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close