মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: একে একে গ্রেপ্তার ইমরান খানের তিন বোন      বাসভাড়া কিলোমিটারে ২০ পয়সা বাড়াতে চান পরিবহন মালিকরা      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬৫৫      ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান      হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩০৫      গাজী নজরুলের চার দিন ও তার স্ত্রীর এক দিনের রিমান্ড      তেলের দাম বাড়ানোর পরও ১৪ শতাংশ ভর্তুকি দিতে হবে: রিজভী      
দেশজুড়ে
চান্দিনায় চোর সন্দেহে ট্রাক্টর চালককে পিটিয়ে হত্যা
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার চান্দিনা উপজেলায় চোর সন্দেহে আরিফ হোসেন (৪০) নামের ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কুরুইন গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আরিফ হোসেন উপজেলার কেরণখাল ইউনিয়নের হাড়িখোলা মাজার বাড়ির আলী মিয়ার ছেলে। সে পেশায় ট্রাক্টর চালক।

স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী দেবীদ্বার উপজেলার কুরুইন গ্রামে সিএনজি অটোরিক্সা চুরি হয়। ওই চুরির ঘটনায় স্থানীয়রা সাকিল নামে সন্দেহভাজনক একজনকে আটক করে এবং সাকিল এর দেয়া তথ্যমতে স্থানীয়রা সোমবার (৩১ আগস্ট) রাতে আরিফ হোসেনকে হাড়িখোলা থেকে ধরে নিয়ে যায়।

সারারাত বিভিন্ন স্থানে নিয়ে তাকে মারধর করার পর সকালে হাড়িখোলা নিয়ে আসে। সেখান থেকে অনেক লোকজনের উপস্থিতিতে আবারও কুরুইন গ্রামের লোকজন তাকে তুলে নিয়ে যায়। দুপুর আড়াইটায় কয়েকজন লোক আরিফকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পিতা আলী মিয়া বলেন, ‘আমার একমাত্র ছেলেকে তুলে নিয়ে তারা পিটিয়ে হত্যা করেছে। আমি এর বিচার চাই।’

কেরণখাল ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য শামীম হোসেন বলেন, ‘আরিফ হোসেন যদি সিএনজি অটোরিক্সা চুরি করেও থাকতো, তাহলে এ ঘটনা তার অভিভাবক বা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানানো উচিত ছিল। এভাবে ধরে নিয়ে ‘মব’ সৃষ্টি করে পিটিয়ে হত্যা করা কোন ভাবেই মেনে নেয়া যায় না।’

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘হাসপাতাল থেকে আমাদের ফোন করার পর তাৎক্ষনিকভাবে আমি হাসপাতালে যাই। এ ঘটনায় কারা জড়িত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  চান্দিনা   চোর সন্দেহ   পিটিয়ে হত্যা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close