মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: একে একে গ্রেপ্তার ইমরান খানের তিন বোন      বাসভাড়া কিলোমিটারে ২০ পয়সা বাড়াতে চান পরিবহন মালিকরা      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬৫৫      ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান      হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩০৫      গাজী নজরুলের চার দিন ও তার স্ত্রীর এক দিনের রিমান্ড      তেলের দাম বাড়ানোর পরও ১৪ শতাংশ ভর্তুকি দিতে হবে: রিজভী      
দেশজুড়ে
মৌলভীবাজারে সাত মামলার আসামি ‘কাউয়া সামসু’ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৫ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

মৌলভীবাজার সদর মডেল থানার ছিনতাইসহ সাত মামলার আসামি সামসুল ইসলাম ওরফে ‘কাউয়া সামসু’-কে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার সামসুল ইসলাম সিলেট জেলার শাহপরাণ (রহ.) থানার দত্তগ্রাম (খিদিরপুর) এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে।

পুলিশ জানায়, গত ২ আগস্ট সকাল আনুমানিক ৮টা ৩৫ মিনিটে মৌলভীবাজার সদর থানাধীন রঘুনন্দনপুর এলাকায় দেউয়ান শাহেল গাজীর বসতবাড়ির গেটের সামনে এক নারীর পথরোধ করে তিনজন। পরে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে দুইটি স্বর্ণের ব্রেসলেট, দুইটি আংটি, একটি চেইন ও এক জোড়া কানের দুল জোরপূর্বক ছিনতাই করে নিয়ে যায়।

ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন তথ্যের ভিত্তিতে সামসুল ইসলামকে শনাক্ত করে পুলিশ। পরে শায়েস্তাগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সামসুল ছিনতাইয়ের ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।

পুলিশের রেকর্ডপত্র, পিসিপিআর ও সিডিএমএস পর্যালোচনা করে জানা গেছে, গ্রেপ্তার সামসুল ইসলামের বিরুদ্ধে সিলেট এসএমপির এয়ারপোর্ট, শাহপরাণ (রহ.), কোতোয়ালি মডেল থানা এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও হবিগঞ্জের নবীগঞ্জ থানায় মোট সাতটি মামলা রয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  মৌলভীবাজার   আসামি   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close