মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র      তারেক রহমানের সাথে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের      ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’, তারেক রহমানকে ট্রাম্পের চিঠি      বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে : প্রধানমন্ত্রী      হামে শিশুমৃত্যু হাজার ছুঁই ছুঁই      হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৩১      জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা      
দেশজুড়ে
স্কুলফেরত শিশু অপহরণচেষ্টা, চিৎকারে নারীকে ধরে ফেলল পথচারীরা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে আট বছর বয়সী এক শিশুকে জামা-মোজা কিনে দেওয়ার কথা বলে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগে এক নারীকে আটক করেছে স্থানীয় লোকজন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কাপাসিয়ার ঘোষেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের সড়কে এ ঘটনা ঘটে।

শিশুটির কান্না ও চিৎকার শুনে সন্দেহ হওয়ায় এক পথচারী ইজিবাইক থামিয়ে শিশুটিকে উদ্ধার করেন। পরে স্থানীয়রা ওই নারীকে আটক করে পুলিশে খবর দেন।

কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ খোলা কাগজকে শিশু অপহরণের পর উদ্ধার এবং এ ঘটনা অভিযুক্তকে আটক করা হয়েছে বলে জানান।

আটক নারীর নাম জোনাকী বেগম (৩০)। তিনি নরসিংদীর মনোহরদী উপজেলার বীর মাইজদিয়া এলাকার মামুন মিয়ার স্ত্রী।

শিশুটির মা আছমা খাতুন জানান, তার মেয়ে ঘোষেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। প্রতিদিনের মতো আজ সকাল ৯টার দিকে সে বিদ্যালয়ে যায়। দুপুর ১২টার দিকে স্কুল ছুটির পর বাড়ি ফেরার সময় বিদ্যালয়ের পেছনের পাকা সড়কে জোনাকী বেগম তাকে জামা ও মোজা কিনে দেওয়ার কথা বলেন। 

পরে একটি ইজিবাইকে করে শিশুটিকে টোক বাইপাসের দিকে নিয়ে যাওয়া হয়। টোক বাইপাসে পৌঁছানোর পর শিশুটি কান্নাকাটি শুরু করে। বিষয়টি দেখে স্থানীয় রিফাত (২২) নামে এক পথচারীর সন্দেহ হয়। তিনি ইজিবাইকটি থামিয়ে শিশুটিকে জিজ্ঞাসা করলে সে জানায়, জোনাকী তাকে জামা ও মোজা কিনে দেওয়ার কথা বলে কোথায় যেন নিয়ে যাচ্ছেন।

এরপর স্থানীয় লোকজন জোনাকী বেগমকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং জোনাকীকে আটক করে টোক নয়ন বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যায়।

টোক নয়ন বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রফিকুল ইসলাম খোলা কাগজকে  বলেন, ‘এ ঘটনায় শিশুটির মা জোনাকী বেগমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তার মেয়েকে বিদ্যালয়ের পেছন থেকে অপহরণ করে নিয়ে যাওয়ার কথা উল্লেখ করে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  কাপাসিয়া   শিশু অপহরণ চেষ্টা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close