সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, তিন দিনে সংখ্যা ৯      ● রিয়াদে হামলায় আহত ২৪ বাংলাদেশি, দূতাবাসের উদ্যোগ      ● চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আবুধাবি টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ      ● রিয়াদে নতুন করে ভয়ঙ্কর বিস্ফোরণ      ● জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী      ● রিয়াদে হামলায় নিহত দুই বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার      
দেশজুড়ে
নিহত কলেজ শিক্ষকের পরিবারের পাশে সাংসদ রোকন উদ্দিন বাবুল
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাট আদিতমারী উপজেলায় নিহত কলেজ শিক্ষক আরিফুল ইমলামের পরিবারের পাশে দাঁড়িয়েছেন লালমনিরহাট-২ (আদিতমারী-কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া এলাকায় কলেজ শিক্ষকের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।


সাক্ষাৎকালে রোকন উদ্দিন বাবুল বলেন, ‘যারা এ ধরনের নরকীয় হত্যা করেছে তারা মানুষ নয়। যারা এ নৃশংসভাবে  হত্যাকারীর সঙ্গে জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের মাধ্যমে দ্রুত বিচার করা হবে।’

নিহত শিক্ষকের স্ত্রীকে কর্মসংস্থানের আশ্বাসসহ বিভিন্ন সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন। পাশাপাশি যেকোন বিপদ-আপদে সবসময় আমার দল ও প্রশাসন পরিবারটির পাশে থাকবেন বলে জানান। 

পরে তিনি নিহত আরিফুলের স্ত্রীর হাতে নগদ অর্থ সহায়তা করেন। এর আগে সংসদ সদস্য নিহত শিক্ষক আরিফুলের কবর জিয়ারত করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার গুঞ্জন বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব সজীব, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান নান্নু, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক হাবিবুর রহমান হবি, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রউফ রুবেল, পলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুর রহমান, ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, কলেজ শিক্ষক আরিফুল ইসলাম বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে এলাকায় মাদক ও অনলাইন জুয়াবিরোধী সচেতনতামূলক আন্দোলন চালিয়ে আসছিলেন। তিনি এলাকায় চিহ্নিত জুয়াড়ি চক্রের মূলহোতা রহিদুল ইসলাম ও তার সহযোগীদের জুয়া ও সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধের তাগিদ দেন এবং তা না হলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করার হুঁশিয়ারি দেন। এর জেরে গত ১ আগস্ট বিকালে কলেজ থেকে বাড়ি ফেরার পথে নিজ বাড়ির কাছে রহিদুল ইসলামের নেতৃত্বে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে আরিফুলের মাথায় কুপিয়ে জখম করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। টানা ২০ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ২১ আগস্ট সন্ধ্যায় মারা যান।


আরও সংবাদ   বিষয়:  আদিতমারী   নিহত   কলেজ শিক্ষক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close