মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: চাপে সাধারণ মানুষ, নিরুপায় সরকার      নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      একে একে গ্রেপ্তার ইমরান খানের তিন বোন      বাসভাড়া কিলোমিটারে ২০ পয়সা বাড়াতে চান পরিবহন মালিকরা      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬৫৫      ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান      হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩০৫      
দেশজুড়ে
মুখে ঐক্য, কর্মসূচিতে বিভক্ত ওসমানীনগর উপজেলা বিএনপি
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুখে ঐক্যের কথা থাকলেও সাংগঠনিক কার্যক্রমে দুই বলয়ে তিন ভাগে বিভক্ত হয়ে পড়েছে ওসমানীনগর উপজেলা বিএনপি। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির নেতাকর্মীরা পৃথক ব্যানারে তিনটি কর্মসূচি পালন করেছেন।

জানা যায়, বিকাল ৩টায় সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনার ব্যানারে তাজপুর কদমতলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে কদমতা থেকে তাজপুর বাজার পর্যন্ত একটি মিছিল বের করেন নেতাকর্মীরা।

এতে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ময়নুল হক চৌধুরী, ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, যুগ্ম সম্পাদক কয়েছ চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিব আলী, ছাত্রদলের আহ্বায়ক জুয়েব আহমদ ও তাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শহিদ।

অন্যদিকে, একই সময় একই স্থানে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের ব্যানারে বিএনপি নেতা এনাম পীরের নেতৃত্বে পৃথক একটি মিছিল অনুষ্ঠিত হয়। এতে এনাম পীর, হাবিবুর রহমান জয়নালসহ নেতাকর্মীরা অংশ নেন।

এদিকে, বিকেল ৪টায় বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের ব্যানারে গোয়ালাবাজারে আরেকটি মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দাল মিয়া। মিছিলে সাবেক ইউপি চেয়ারম্যান ইমারান রব্বানী, সাবেক ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া ও সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর একই দিনে ওসমানীনগরে পৃথক ব্যানারে তিনটি কর্মসূচি পালনের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে দলের অভ্যন্তরীণ বিভাজনের বিষয়টি আবারও আলোচনায় এসেছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ঐক্য   কর্মসূচি   বিভক্ত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close