সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ● দুইদিন বন্ধ থাকবে এলপিজি সিলিন্ডারের দোকান       ● জানুয়ারিতে শুরু ইউপি নির্বাচন, পাঁচ ধাপে হবে শেষ      ● জ্বালানি সংকট মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ      
দেশজুড়ে
বান্দরবানে পর্যটন বিকাশে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান পার্বত্যমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পার্বত্য অঞ্চলের পর্যটন শিল্পের বিকাশ এবং দেশি-বিদেশি পর্যটকদের ভ্রমণে আরও উৎসাহিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী এমপি।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বান্দরবান পৌরসভা মিলনায়তনে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

পার্বত্যমন্ত্রী বলেন, “বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় প্রতিদিন বিপুলসংখ্যক পর্যটক ভ্রমণে আসেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা, দর্শনীয় স্থানগুলোতে নির্বিঘ্ন যাতায়াতের ব্যবস্থা, মানসম্মত আবাসন ও স্বাস্থ্যসম্মত খাবারসহ প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা সংশ্লিষ্ট সবার দায়িত্ব।”

তিনি বলেন, “পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা আরও বাড়াতে হবে। পর্যটকদের উন্নত সেবা দেওয়া সম্ভব হলে পার্বত্য এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।”

মন্ত্রী আরও বলেন, “বান্দরবানের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন, গুরুত্বপূর্ণ সড়কে সোলার লাইট স্থাপন, ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার এবং প্রয়োজনীয় নতুন সড়ক নির্মাণসহ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পার্বত্য মন্ত্রণালয় কাজ করে যাবে। একই সঙ্গে স্থানীয় দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের নাগরিকদের দ্রুত ও সঠিক সেবা নিশ্চিত করতে হবে।”

এ সময় তিনি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীর সংকট নিরসনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হকের সভাপতিত্বে সভায় পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ রাশেদুল হক, জনসংযোগ কর্মকর্তা মো. রেজুয়ান খান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া, হিসাবরক্ষণ কর্মকর্তা নুরুল আমিন চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা করুণা কান্তি বড়ুয়াসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।



আরও সংবাদ   বিষয়:  পার্বত্যমন্ত্রী   বান্দরবান   পর্যটন বিকাশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close