বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে ভারত      নানামুখী সংকটে বাড়ছে অসন্তোষ      আসিফ মাহমুদসহ চারজনের দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক      প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় বাংলাদেশই ঠিক করবে : চিফ হুইপ      নেপালের দুর্যোগে মানবিক সহায়তার ঘোষণা বাংলাদেশের      ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ ৭ সেপ্টেম্বর পর্যন্ত      আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু      
আন্তর্জাতিক
নেপালে মৃতের সংখ্যা ১২০০ ছাড়াল, নিখোঁজ আরও ৫ হাজার
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৩ এএম

নেপাল ও চীনের তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়েই চলেছে। এখন পর্যন্ত দুই অঞ্চলে অন্তত ১ হাজার ২৪৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু নেপালেই মারা গেছেন ১ হাজার ২২২ জন। দেশটিতে এখনও ৪ হাজার ৮৭৫ জন নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে ৫৮৩ জন বিদেশি নাগরিক।

সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে জানা গেছে, বন্যার এক সপ্তাহ পরও নেপালের বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বৃষ্টি ও ধ্বংসাবশেষের কারণে উদ্ধারকাজ ব্যাহত হলেও নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।

নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, বন্যায় ক্ষতিগ্রস্ত আটটি জেলা থেকে আরও মরদেহ উদ্ধারের পর দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২২২ জনে দাঁড়িয়েছে।

জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চিতওয়ান জেলা থেকে ৩৪৮টি, নওয়ালপরাসি ইস্ট থেকে ২১৮টি, নওয়ালপরাসি ওয়েস্ট থেকে ২০৮টি এবং নুয়াকোট থেকে ১৫৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া রাসুয়া থেকে ১২৭টি, গোরখা থেকে ৬৯টি, ধাদিং থেকে ৬০টি এবং তানাহুন থেকে ৩৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

বন্যায় নেপালের কয়েকটি শহর ও গ্রাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বন্যার এক সপ্তাহ পরও নেপালে ৪ হাজার ৮৭৫ জনের সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজদের মধ্যে ৫৮৩ জন বিদেশি নাগরিক রয়েছেন।

নেপাল সেনাবাহিনীসহ বিভিন্ন নিরাপত্তা বাহিনী হেলিকপ্টার ও স্থলপথে এখন পর্যন্ত ১১ হাজার ৯৯৩ জনকে উদ্ধার করেছে। উদ্ধার ও তল্লাশি অভিযানে প্রায় ২১ হাজার ৩১৪ জন নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।

ভোতেকোশি নদীর পথে থাকা সুড়ঙ্গ ও ভূগর্ভস্থ বিদ্যুৎকেন্দ্রগুলোতেও কেউ আটকে আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

নেপালের সীমান্তের কাছে চীনের তিব্বত অঞ্চলের গিরং কাউন্টিতেও আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। আরও ৫৪১ জন নিখোঁজ রয়েছেন।

ফলে নেপাল ও তিব্বত মিলিয়ে বন্যায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ১ হাজার ২৪৩ জনে।

এদিকে পরিবেশবিদ সুনিতা নারায়ণ নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যার সঙ্গে হিমালয়ে কয়েক দশক ধরে চলে আসা উন্নয়ন কর্মকাণ্ডের সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন।

দিল্লিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের (সিএসই) মহাপরিচালক সুনিতা নারায়ণ বলেন, হিমালয়ে একের পর এক জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। তার মতে, প্রকৃতির সঙ্গে এমনভাবে হস্তক্ষেপের ফলাফল এখন দেখা যাচ্ছে।

মোবিয়াস ফাউন্ডেশন আয়োজিত অষ্টম আন্তর্জাতিক টেকসই শিক্ষা সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি এসব কথা বলেন।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে সিএসই জানিয়েছে, ভারতে এখন প্রায় প্রতিদিনই একটি করে চরম আবহাওয়ার ঘটনা ঘটছে। সুনিতা নারায়ণের মতে, জলবায়ু ও পরিবেশের বাস্তবতা বিবেচনায় না নিয়ে প্রচলিত উন্নয়ন পদ্ধতি ভবিষ্যতে আর কার্যকর হবে না।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close