বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপনকারী তিন ব্যক্তির পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● এলপিজিতে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ দেয়া হবে না : বাণিজ্যমন্ত্রী      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩২১      ● এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে সরবরাহ      ● টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে      ● ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন      
আন্তর্জাতিক
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৫ এএম আপডেট: ০৪.০৯.২০২৬ ১০:১৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের জন্য ভ্রমণসংক্রান্ত মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। নতুন সিদ্ধান্তের ফলে দেশটিতে বেড়াতে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের অধিকাংশের ক্ষেত্রে এখন থেকে সিঙ্গেল এন্ট্রি ভিসার আবেদন করতে হবে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের নতুন নীতিমালা অনুযায়ী, ১ সেপ্টেম্বর থেকে সাধারণ ভ্রমণের ক্ষেত্রে আগের মতো একাধিকবার প্রবেশের সুযোগ সম্বলিত ভিসা দেওয়া হচ্ছে না। দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা এ পরিবর্তনের আওতায় পড়েছেন।

তবে সব ধরনের ভ্রমণের জন্য এমইভি পুরোপুরি বন্ধ করা হয়নি। নির্দিষ্ট প্রয়োজন ও ভ্রমণের উদ্দেশ্য থাকলে মাল্টিপল এন্ট্রি ভিসার সুযোগ রাখা হয়েছে। ব্যবসায়িক সফর, চিকিৎসা, ‘ফ্লাই অ্যান্ড ক্রুজ’ এবং বিয়েকেন্দ্রিক পর্যটনের ক্ষেত্রে এ সুবিধা পাওয়া যাবে।

ইমিগ্রেশন বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন নিয়মটি মূলত সামাজিক বা ভিজিট ভিসার ক্ষেত্রে কার্যকর হবে। ফলে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিক কিংবা অন্যান্য বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট বা চাকরিসংক্রান্ত ভিসা এই সিদ্ধান্তের আওতায় পড়বে না।

ভ্রমণকারীদের জন্য ভিসা ব্যবস্থায় পরিবর্তন আনার বিষয়টি মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

নতুন নিয়মের ফলে মালয়েশিয়ায় সাধারণ পর্যটন বা সামাজিক সফরে যেতে আগ্রহী বাংলাদেশিদের ভিসা আবেদনের ক্ষেত্রে আগের তুলনায় ভিন্ন প্রক্রিয়া অনুসরণ করতে হবে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  মালয়েশিয়া-বাংলাদেশ   মাল্টিপল এন্ট্রি ভিসা   
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close