বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু      ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর      ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ৫ হাজার চিকিৎসক নিয়োগ      মধ্যপ্রাচ্যের সংকট শেষ হলে তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর      ‘জানুয়ারিতে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন’      জাতিসংঘে আজ রাতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান      শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত      
সাহিত্য
মুখোশের পাড়া
রহমান মুজিব
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৮ এএম

যেই ব্রতের নিশান নিয়ে এতটা কাল এসেছি 
 সেটা আরোপিত অন্ধকার, ভুল আবাদের ফাঙ্গাস
আমার যে অতীত, তার নাম বর্ণচোরা
 মুখোশের পাড়া

সেই পাড়ায় রক্ত-বীজে রোপণ করেছিলাম
 প্রেমের অর্কিড, অথচ ডিমের সেই সাদা অংশ ছাড়া
হলুদ কুসুম কখনোই আমার ভাগ্যে জোটেনি

সেই পাড়ায় এখন মুখোশধারীর রাম রাজত্ব
 চোরের মার বড় গলায় অকালে ঝরতে থাকে
স্বপ্ন এবং সম্ভাবনা

মুখোশের পাড়ায় এখন প্রতিকারহীন ধুতুরা জন্মে
 থোকায় থোকায় জন্মে...

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close