বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩২১      ● এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে সরবরাহ      ● টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে      ● ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● হাম উপসর্গে আরও ৭ জনের প্রাণহানি       ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      
রাজধানী
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪১ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানী ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে এক্সপ্রেসওয়ে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির মুখ স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যা করে মরদেহটি অন্য কোথাও থেকে এনে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ফেলে রেখে গেছে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, ঘটনাটি কীভাবে ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা জানতে পুলিশ আইনি প্রক্রিয়া শুরু করেছে।

ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে কেউ ওই ব্যক্তিকে হত্যা করে মরদেহটি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ফেলে গেছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে এক্সপ্রেসওয়ের বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে   মরদেহ উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close