বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপনকারী তিন ব্যক্তির পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● এলপিজিতে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ দেয়া হবে না : বাণিজ্যমন্ত্রী      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩২১      ● এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে সরবরাহ      ● টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে      ● ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন      
দেশজুড়ে
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জীবননগর উপজেলার মনোহরপুর জোয়ার্দ্দারপাড়ায় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সামান্য বৃষ্টিতেই মল্লিকপাড়া থেকে জোয়ার্দ্দারপাড়ার শেষ সীমানা পর্যন্ত সড়ক ও আশপাশের এলাকা হাঁটুপানিতে তলিয়ে যায়। এতে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উপজেলার মনোহরপুর মল্লিকপাড়া থেকে ড্রেন নির্মাণের কাজ শুরু হলেও জোয়ার্দ্দারপাড়ার শেষ সীমানায় এসে তা থেমে গেছে। মাত্র ২০০-৩০০ মিটার ড্রেন নির্মাণ করা হলে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হতে পারে বলে মনে করছেন তারা। কিন্তু অসম্পূর্ণ ড্রেনেজ ব্যবস্থার কারণে বৃষ্টির পানি নিষ্কাশন না হয়ে পুরো পাড়া প্লাবিত হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ী রোকন উদ্দিন বলেন, ‘সামান্য বৃষ্টিতেই আমাদের পাড়ায় হাঁটুপানি জমে যায়। এতে ব্যবসা-বাণিজ্য ও যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয়। আর মাত্র ২০০-৩০০ মিটার ড্রেন নির্মাণ করা হলে আমাদের দীর্ঘদিনের কষ্ট লাঘব হতো।’

এদিকে জলাবদ্ধতার কারণে এলাকাটির ছোট ব্রিজটিও ঝুঁকির মধ্যে পড়েছে। দীর্ঘ সময় পানি জমে থাকায় ব্রিজটির চারপাশের মাটি সরে যাচ্ছে। এতে ব্রিজটির ভিত্তি ও কাঠামো দুর্বল হয়ে যেকোনো সময় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দ্রুত সংস্কার ও প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

এ অবস্থায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন, জনদুর্ভোগ লাঘব এবং ছোট ব্রিজটি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। একই সঙ্গে অবশিষ্ট ড্রেন নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছেন তারা।

সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য আব্দুর রশিদ বলেন, ‘জলাবদ্ধতার কারণে জোয়ার্দ্দারপাড়ার মানুষের দুর্ভোগের বিষয়টি আমি অবগত। দ্রুত ড্রেন নির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  জীবননগর   জলাবদ্ধতা   ব্রিজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close