শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      
দেশজুড়ে
গজারিয়ায় চুরির প্রস্তুতির অভিযোগে জনতার হাতে আটক ২
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫০ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় চুরির প্রস্তুতি নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের আলীপুরা গ্রামের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি গ্রামের রাজু (৩৪) ও রতন (৩৩)। স্থানীয়দের দাবি, আটকের সময় তাদের কাছ থেকে নম্বরপ্লেটবিহীন একটি মোটরসাইকেল ও বেশ কয়েকটি চাবি উদ্ধার করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা আরও একজন পালিয়ে যায় বলে জানান স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শী ও সাবেক ইউপি সদস্য মাকসুদা বেগম বলেন, “রাত দেড়টার দিকে আমাদের বাড়ির আশপাশে সন্দেহজনকভাবে অবস্থান করার সময় স্থানীয়রা তাদের আটক করেন। এ সময় কৌশলে আরও একজন পালিয়ে যায়। তাদের গতিবিধি দেখে মনে হচ্ছিল, তারা চুরির প্রস্তুতি নিচ্ছিল। এর আগে আমার বাড়ি থেকে গরু চুরির ঘটনাও ঘটেছে। আটক ব্যক্তিরা সেখানে কেন এসেছিল জানতে চাইলে তারা কোনো সদুত্তর দিতে পারেনি। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।”

আরেক প্রত্যক্ষদর্শী শ্যামল বলেন, “আটক দুজনের কাছ থেকে একটি নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল ও বেশ কয়েকটি চাবি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলটি চোরাই হতে পারে এবং চাবিগুলো তালা খোলার কাজে ব্যবহার করা হতো।”

তিনি আরও বলেন, “আটকের পর তারা প্রথমে দাবি করে, শাহীন নামের এক ব্যক্তির কাছ থেকে ইয়াবা কিনতে তারা ওই এলাকায় এসেছিল। কিন্তু আমাদের এলাকায় শাহীন নামে এমন কোনো ব্যক্তি নেই। তাই তারা মিথ্যা কথা বলেছে বলে আমাদের ধারণা।”

এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকীব আকরাম হোসেন বলেন, “স্থানীয়রা দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তারা কী উদ্দেশ্যে সেখানে গিয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  গজারিয়া   চুরির অভিযোগ   আটক   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close