শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      
খেলাধুলা
আট মাস আগেই বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টের টিকিট বিক্রি শুরু
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ-ইংল্যান্ডের টেস্ট সিরিজের এখনো বাকি আট মাস। তবে এ টেস্টের উত্তাপ শুরু হয়ে গেছে এখনই। আগামী বছরের মে মাসে ক্রিকেটের ঐতিহাসিক লর্ডস ভেন্যুতে মুখোমুখি হবে দুই দল। তার আগেই টিকিট বিক্রির প্রক্রিয়া শুরু করেছে লর্ডস ক্রিকেট গ্রাউন্ড।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ২০২৭ সালের আন্তর্জাতিক ম্যাচগুলোর জন্য সাধারণ দর্শকদের টিকিট ব্যালট উন্মুক্ত করেছে লর্ডস। ‘হোম অব ক্রিকেট’-এ গ্রীষ্মকালীন আন্তর্জাতিক ম্যাচগুলোর টিকিট পেতে এ ব্যালটে অংশ নিতে পারবেন সমর্থকেরা। ব্যালটে আবেদনের শেষ সময় ২৬ অক্টোবর।

নির্বাচিত দর্শকদের ই-মেইলে জানিয়ে দেওয়া হবে নভেম্বরের শুরুতে। নির্বাচিতরা ১৭ নভেম্বর পর্যন্ত টিকিট কেনার সুযোগ পাবেন। এরপর ১০ ডিসেম্বর থেকে শুরু হবে সবার জন্য সাধারণ বিক্রি। দীর্ঘ ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ।

২০১০ সালে সর্বশেষ ইংল্যান্ড সফরে গিয়ে টেস্ট খেলেছিল বাংলাদেশ। এবার সেই অপেক্ষার অবসান হবে লর্ডসে। দুই দলের সর্বশেষ টেস্ট সিরিজ অবশ্য হয়েছিল ২০১৬ সালে বাংলাদেশে। দুই ম্যাচের সিরিজটি ১-১ সমতায় শেষ হয়েছিল।

লর্ডসে অনুষ্ঠিত বাংলাদেশের শেষ টেস্টের স্মৃতিও বেশ উজ্জ্বল। ২০১০ সালে এ মাঠেই ইংল্যান্ডের বিপক্ষে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল। মাত্র ৯৪ বলে তিন অঙ্ক ছুঁয়ে সেঞ্চুরি উদযাপন করেছিলেন বাংলাদেশের সাবেক ওপেনার। সময়ের পরিক্রমায় সেই তামিম এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি।

সেই ঐতিহাসিক মাঠে বাংলাদেশের পরবর্তী অধ্যায় শুরু হতে এখনও আট মাস বাকি। তবে টিকিটের ব্যালট খুলে যাওয়ায় লর্ডসে বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টের কাউন্টডাউন যেন শুরু হয়ে গেল এখনই।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ-ইংল্যান্ড   টেস্ট  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close