শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হামে আরও চার শিশুর মৃত্যু, নতুন রোগী ৯১৭      বিমানকর্মীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার      বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, হতাহত বহু      এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : শফিকুর রহমান      ছয় সপ্তাহের মধ্যে ইরানের আকস্মিক হামলার শঙ্কা      আশুলিয়ায় ভাড়া বাসা থেকে নারী-পুরুষ ও নবজাতকের মরদেহ উদ্ধার      নেপালের ত্রিশূলী জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই      
দেশজুড়ে
পাঁচ মাস পর কবর থেকে ‘পীরের’ লাশ তুলে দরবারে দাফন
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৫ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আলোচিত ‘পীর’ শামীম জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমানকে দাফনের প্রায় পাঁচ মাস পর কবর থেকে লাশ তুলে তার দরবার বা আস্তানায় পুনরায় দাফন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে পীরের কয়েকজন ভক্ত কবর থেকে লাশ তুলে দরবারে নিয়ে দাফন করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানাযায়, পীর শামীম নিহত হওয়ার পর থেকেই তার ভক্তদের একটি অংশ কবর থেকে লাশ তুলে দরবারে দাফনের চেষ্টা করে আসছিলেন। এ কারণে দাফনের পর বেশ কিছুদিন কবরস্থানে পুলিশ পাহারাও ছিল। তবে শুক্রবার দিবাগত রাতের কোনো একসময় ভক্তরা কবর থেকে লাশ তুলে দরবারে নিয়ে পুনরায় দাফন করেন বলে অভিযোগ রয়েছে।

বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। একপর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতির আশঙ্কায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পীর শামীমের বড় ভাই মো. ফজলুর রহমান সান্টু বলেন, ‘রাতের আঁধারে কারা কীভাবে কবরস্থান থেকে লাশ উত্তোলন করে দরবারে নিয়ে গেছে, সে বিষয়ে আমরা কিছুই জানি না। সকালে ঘুম থেকে উঠে বিষয়টি দেখতে পাই এবং পুলিশ প্রশাসনকে খবর দিই। পরে পুলিশ ঘটনাস্থলে আসে।’

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘পীর শামীম জাহাঙ্গীরের লাশ কবরস্থান থেকে কারা কীভাবে উত্তোলন করে দরবারে পুনরায় দাফন করেছে, এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর কোনো ঘটনা ঘটার আশঙ্কা নেই।’

দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস বলেন, ‘পীরের লাশ কবরস্থান থেকে উত্তোলন করে দরবারে পুনরায় দাফন করা হয়েছে। এমন খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা হয়েছে। পরবর্তী যে সিদ্ধান্ত হবে, তা জানানো হবে।’

এর আগে গত ১১ এপ্রিল দুপুর আড়াইটার দিকে পবিত্র কোরআন অবমাননার অভিযোগকে কেন্দ্র করে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর গ্রামে পীর শামীম জাহাঙ্গীরের আস্তানা বা দরবারে হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, বিভিন্ন বয়সী দুই শতাধিক বিক্ষুব্ধ মানুষ দরবারে হামলা চালায়। এ সময় শামীম জাহাঙ্গীরকে তার কক্ষ থেকে টেনে-হিঁচড়ে বের করে লাঠিপেটা করে হত্যা করা হয়। পরে তাকে দোতলা থেকে নিচে ফেলে দেওয়া হয়। এরপর হামলাকারীরা দরবারে আগুন ধরিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়।

ময়নাতদন্ত শেষে ১২ এপ্রিল বিকালে দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর (পাঁচশত বিঘা) কবরস্থানে শামীম জাহাঙ্গীরের মরদেহ দাফন করা হয়।

হত্যাকাণ্ডের তিন দিন পর ১৩ এপ্রিল রাতে নিহতের বড় ভাই অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মো. ফজলুর রহমান সান্টু বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যা মামলা করেন। মামলায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৮০-২০০ জনকে আসামি করা হয়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  কুষ্টিয়া   পীর   কবর   লাশ   দাফন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close