শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী      ● সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী      ● হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ● তেলের দাম বাড়তেই বাজারে সবজির দামে উত্তাপ      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও দুইজনের      ● মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে আসিয়ান কাপ শুরু বাংলাদেশের      ● দেশকে তাবেদার রাষ্ট্র করতে চাইলে প্রতিরোধ গড়বে বিএনপি : রিজভী      
দেশজুড়ে
মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, মদনে একরাতে আটক পাঁচ কারবারি
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২২ পিএম আপডেট: ০৫.০৯.২০২৬ ৭:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শালাউদ্দিন কবির। এর পরপরই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক রাতেই পাঁচজন কথিত মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে পৌরসভার জাহাঙ্গীরপুর টার্নিং পয়েন্ট এলাকার এমএম বিজনেস পয়েন্ট মার্কেটের সামনের গলি থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—মো. তরিকুল ইসলাম (৩৯), মো. আলী হোসেন (৪৩), মো. সোহেল মিয়া (৩৫), মো. আলম মিয়া (৩৫) এবং মো. স্বপন মিয়া (৩৬)।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শালাউদ্দিন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে সর্বমোট ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মদন ও আশপাশের এলাকায় ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

শালাউদ্দিন কবির বলেন, ‘আমি যতদিন ওসি হিসেবে মদনে থাকব, ততদিন মদনে কোনো মাদক কারবারি ও মাদকসেবী থাকতে পারবে না। মাদকের বিরুদ্ধে আমার যুদ্ধ ঘোষণা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘মাদকের বিরুদ্ধে মদন থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারিদের পাশাপাশি মাদকসেবীদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মদন থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  মদন   মাদক   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close