শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      
দেশজুড়ে
ফরিদপুরে একসঙ্গে তিন নবজাতকের জন্ম
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে তিন নবজাতকের জন্ম দিয়েছেন ভাঙ্গা উপজেলার এক নারী।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী শিশু তিনটির জন্ম দেন।

​হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গা উপজেলার রায়পাড়া ইউনিয়নের সদরদী গ্রামের সোহাগ মাতুব্বরের স্ত্রী সম্প্রতি প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হন। 

তিনি সফলভাবে তিন নবজাতকের জন্ম দেন। বর্তমানে মা ও তিন নবজাতকই আশঙ্কামুক্ত এবং সুস্থ রয়েছে।

​একসঙ্গে তিন সন্তান প্রসবের খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মাঝে খুশির আমেজ ছড়িয়ে পড়ে। নবজাতক ও মায়ের দীর্ঘায়ু ও সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

মো. হুমায়ুন কবীর বলেন, ‘একসঙ্গে তিনটি শিশু জন্ম নেওয়ার বিষয়টি বেশ সংবেদনশীল হলেও আমাদের চিকিৎসকদের সার্বিক প্রচেষ্টায় সফলভাবে প্রসব সম্পন্ন হয়েছে। বর্তমানে মা ও তিন নবজাতক আমাদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। তারা সবাই সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছে। আমরা হাসপাতালের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় চিকিৎসার চিকিৎসা ও চিকিৎসাসেবা নিশ্চিতে প্রস্তুত রয়েছি।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  তিন নবজাতকের জন্ম   ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল   ভাঙ্গা   একসঙ্গে তিন সন্তান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close