শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      
দেশজুড়ে
দশমিনায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনা উপজেলায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় মানব উন্নয়ন পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে আয়োজিত অনুষ্ঠানে এ সংবর্ধনা প্রদান করা হয়।

দশমিনা মানব উন্নয়ন পরিষদের আহ্বায়ক মো. মশিউর রহমান রাজিবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দশমিনা থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) সামসুউদ্দিন, মানব উন্নয়ন পরিষদের সদস্য সচিব মো. সোহাগ হোসেন, মো. মোতালেব, মো. নাজমুল হোসাইন, চরবোরহান ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এসএম শাহিন ইসলাম, সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রদান শিক্ষক সালাহ উদ্দিন সৈকত, জেলা গণঅধিকার পরিষদের সহসভাপতি কালাম পঞ্চায়েত, উপজেলা যুবঅধিকার পরিষদের সভাপতি ইমরান শাহিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আবুল বাশার প্রমুখ। 
 
অনুষ্ঠানে উপজেলার ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৭ জন শিক্ষার্থীকে দুই হাজার টাকার বৃত্তি, সম্মাননা ক্রেস্ট,  সনদ, কলম ও ডায়েরি প্রদান করা হয়। এ ছাড়াও এসএসসি পরীক্ষায় রেজাল্টের ধারাবাহিকতা বজায় রাখায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়কে সম্মানা ক্রেস্ট প্রদান করা হয়। 

উপজেলার ২০২৬ সনের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার হওয়ায় মাধ্যমিক ও মাদরাসায় সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

বৃত্তি ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানের আহ্বায়ক মশিউর রহমান রাজীব বলেন, ‘দশমিনা মানব উন্নয়ন পরিষদের উদ্যোগে প্রতি বছর উপজেলায় অসহায়, মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় কাজ করে যাচ্ছে। এ বছর ২০২৬ সনের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, সম্মননা, নগদ বৃত্তি প্রদান, ডায়েরি, কলম উপহার দেওয়া হয়েছে। উপজেলার কলেজ, মাধ্যমিক ও মাদরাসা প্রতিষ্ঠাতা মরহুম ডা. আলী আকবরকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এ ধারাবাহিকতা আগামী দিনেও চলমান থাকবে। আপনাদের দোয়া কামনা করি।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  দশমিনা   জিপিএ-৫   শিক্ষার্থী   সংবর্ধনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close