শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ      কিছু রাজনৈতিক দল বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে : প্রধানমন্ত্রী      বাসায় গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে এমন কার্ড চাইলেন আসিফ মাহমুদ      নিউইয়র্ক সফরে ট্রাম্প-তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা      হামে আরও চার শিশুর মৃত্যু, নতুন রোগী ৯১৭      জাতিসংঘের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী      বিমানকর্মীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার      
খেলাধুলা
ইমরান খানের শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে লারার উদ্বেগ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩১ পিএম
ব্রায়ান লারা ও ইমরান খান

ব্রায়ান লারা ও ইমরান খান

জেলে থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ১৯৯২ ক্রিকেট বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা। 

পৃথিবীর একঝাঁক সাবেক অধিনায়ক ও অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের আহ্বানের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আবেগঘন বিবৃতি দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই অধিনায়কও ।

নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া পোস্টে লারা ইমরানের জন্য যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি তার প্রাপ্য মর্যাদা বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি। 

শনিবার (৫ সেপ্টেম্বর) দেওয়া বিবৃতিতে ব্রায়ান লারা অবশ্য স্পষ্ট করেছেন, তার এই অবস্থান কোনো রাজনৈতিক পক্ষ নেয়া নয়; এটি শুধুই মানবিকতার জায়গা থেকে করা আবেদন।

খেলোয়াড়ি জীবনের বর্ণিল সময়ে দেশ ও আন্তর্জাতিক ক্রিকেটে ইমরানের প্রভাব স্মরণ করে বিবৃতিতে ব্রায়ান লারা লেখেন, ‘আমি বুঝতে পারছি না, খেলোয়াড়ি জীবনের তুঙ্গে থাকা অবস্থায় যিনি একসময় নিজের দেশের জন্য আশা, গর্ব ও অনুপ্রেরণার প্রদীপ ছিলেন, আজ তিনি কীভাবে এমন এক পরিস্থিতিতে পড়েছেন, যেখানে তিনি ন্যূনতম যত্ন, সহানুভূতি কিংবা প্রাপ্য সম্মানটুকুও পাচ্ছেন না। এটা মেনে নেওয়া সত্যিই কঠিন।’

অন্য অধিনায়কদের সঙ্গে সুর মিলিয়ে লারাও ইমরানের সুচিকিৎসার দাবি জানিয়েছেন, ‘অন্য সাবেক অধিনায়কদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে আমিও তাঁর জন্য উপযুক্ত ও স্বতন্ত্র চিকিৎসার দাবি জানাচ্ছি। একজন মানুষ হিসেবে যে মর্যাদা তাঁর প্রাপ্য, সেটিও যেন নিশ্চিত করা হয়।’

বিষয়টিকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না দেখার আহ্বান জানিয়ে ক্যারিবীয় এই ব্যাটিং অধিনায়ক লিখেছেন, ‘এটা কোনো রাজনীতি নয়। এটা আমাদের খেলার এক কিংবদন্তির জন্য খুব সাধারণ মানবিকতার প্রশ্ন।’

ইমরান খান এখন রাজনীতির কারণে আলোচনায় থাকলেও ক্রিকেটবিশ্বে তার পরিচয় একজন কিংবদন্তি অধিনায়ক হিসেবে। এবার সাবেক সেই অধিনায়কের কারাগারে থাকা ও স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানালেন ব্রায়ান লারা।

২০২৩ সাল থেকে একাধিক মামলায় কারাগারে আছেন ইমরান খান। সাম্প্রতিক সময়ে তার শারীরিক অবস্থা ও চিকিৎসাব্যবস্থা নিয়ে উদ্বেগ জানিয়েছেন সাবেক কয়েকজন অধিনায়ক। এবার তাদের সঙ্গে একমত পোষণ করছেন লারাও।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ইমরান খান   ব্রায়ান লারা   ইমরান খানের স্বাস্থ্য   পাকিস্তান ক্রিকেট  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close