শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী      ● সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী      ● হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ● তেলের দাম বাড়তেই বাজারে সবজির দামে উত্তাপ      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও দুইজনের      ● মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে আসিয়ান কাপ শুরু বাংলাদেশের      ● দেশকে তাবেদার রাষ্ট্র করতে চাইলে প্রতিরোধ গড়বে বিএনপি : রিজভী      
দেশজুড়ে
লংমার্চের গাড়ি কিসে চলে, পানিতে নাকি তেলে—প্রশ্ন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৪ পিএম
শামা ওবায়েদ

শামা ওবায়েদ

বিরোধী দলকে উদ্দেশ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘একদিকে বলছেন তেল নাই, গ্যাস নাই। অন্যদিকে ২০০০-৩০০০ গাড়ি নিয়ে লংমার্চ করছেন। গাড়িগুলো কি পানিতে চলে নাকি তেলে চলে? আপনারাও সরকারের অংশ, সুতরাং সেই খরচের হিসাবটাও জনগণ জানতে চায়।’

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালি, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে শামা ওবায়েদ ইসলাম এসব কথা বলেন।

বিরোধী দলকে সংসদে আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে শামা ওবায়েদ বলেন, ‘আমরা যখন দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি, তখন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিরোধী দল নাকি লংমার্চ করছে। আপনারা প্রতিনিয়ত সংসদে আসছেন, দাবি-দাওয়া সংসদে তুলে ধরেন। তখন তর্ক-বিতর্ক বা আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান ঐক্যবদ্ধভাবে করতে পারব। লংমার্চ করে তেল নষ্ট না করে সংসদে এসে কথা বলেন। যদি জুলাই সনদ বাস্তবায়ন করতে হয়, তাহলে বিএনপি সরকারের হাত ধরে বাস্তবায়ন হবে।’

ষড়যন্ত্র মোকাবিলা করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘গণতন্ত্র ফেরত এসেছে কিন্তু ষড়যন্ত্র এখনো চলছে। বিভিন্নভাবে অপপ্রচার চালানো হচ্ছে। সারের সমস্যার কথা বলে কৃষকদের খ্যাপানোর চেষ্টা চলছে। অথচ সারের কোনো সমস্যা দেশে নেই।’

জ্বালানি খাতে বিগত সরকার ১৭ বছর সবচেয়ে বেশি দুর্নীতি করেছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘তারা বিদ্যুৎ স্থাপনা নির্মাণ করলেও উৎপাদনের ব্যবস্থা করেননি। আমাদের দেশের যে পরিমাণ গ্যাস মজুত আছে সেই গ্যাস উত্তোলনেরও চেষ্টা করেনি। বিগত দেড় বছরে ইউনূস সরকারও সেই খাতের উন্নতি করেনি। সুতরাং ১৭ বছরের আর্থিক খাতের অনিয়ম ৬ মাসে দূর করা যাবে না।’

প্রসঙ্গত, জামায়াতের একটি নির্ভরযোগ সূত্র জানিয়েছে, শনিবারের কুষ্টিয়ার লংমার্চে ফরিদপুর অঞ্চল থেকে তিন শতাধিক গাড়িতে কমপক্ষে ৫-৬ হাজার কর্মী সমর্থক লংমার্চে যোগ দিয়েছেন। তবে কেউ চট্টগ্রামে যাননি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শামা ওবায়েদ ইসলাম   লংমার্চ   জ্বালানি সংকট   বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close